শুভ মুখার্জি: লেকটাউনে সকালে দুষ্কৃতি হামলার শিকার হলেন রাজ্য বিজেপির সভাপতি তথা খড়গপুর কেন্দ্রের সাংসদ দিলীপ ঘোষ। সকালে ওই এলাকায় চেয়ে পে চর্চা কর্মসূচীর উদ্দেশ্যে গিয়েছিলেন দিলীপ ঘোষ।
দিলীপ ঘোষ প্রাতঃভ্রমণ সেরে দলীয় কর্মসূচির উদ্দেশ্যে লেক টাউনের দক্ষিণদাঁড়িতে গিয়েছিলেন । সেই সময়েই দিলীপ ঘোষ সহ বিজেপি কর্মীদের উপরে হামলা চালানো হয়। অভিযোগ হমলার নেতৃত্বে ছিলেন এলাকার স্থানীয় এক কাউন্সিলর যিনি শাসকদলের।
অভিযোগ কাউন্সিলরের নেতৃত্বে প্রায় ২৫০ জন দুষ্কৃতী দক্ষিণদাঁড়িতে এসে হামলা চালায়। বিজেপির দলীয় পতাকা এবং ফ্লেক্স ছিঁড়ে দেওয়া হয় ।
পি/ব
No comments:
Post a Comment