সুদেষ্ণা গোস্বামী: সেদিন এক বান্ধবীর বাড়ি ঘুরতে গেছিলাম দরজা নক করলাম হঠাৎ সে জানালা দিয়ে বলল যে একটু ওয়েট কর আমি আসছি।অনেকক্ষণ বাইরে দাঁড়িয়ে থেকে বেশ বুঝতে পারছি ঘরের ভিতরে চলছে হুলুস্থুল কাণ্ড। কিছুই বুঝতে পারছিলাম না।
কিছুক্ষণ পরে এসে দরজা খুলে আমাকে ভিতরে ঢুকে বসিয়ে বলল যে বাড়িতে নাকি সে কোনদিনও পেন খুঁজে পায়না ।আর সবথেকে বড় কথা হলো তার প্রিয়জনের গিফট করা একটি সাধের পেন সেটিও নাকি ঘর থেকে গুম হয়ে গেছে।সঙ্গে সঙ্গে আমারও মাথায় খেলে গেল যে একি কাণ্ড তো আমার ঘরেও ঘটে একটা প্যান্ট নিয়ে টানাটানি করি সবাই মিলে।
এই অবস্থা কিন্তু আমার মনে হয় আমার আপনার সবার ঘরে একই। ঠিক দরকারের সময় পেন টা ঠিক জায়গায় পাওয়া যায় না।তার বদলে অগত্যা চক, পেন্সিল হাতের কাছে যা দিয়ে লেখা যায় তাই খুঁজতে থাকি। আর আপনি ঠিক জায়গায় রাখলে কেউ-না-কেউ সেটিকে হাতিয়ে নেবেই।
অফিস হোক বা বিয়ে বাড়ি হোক বা পোস্ট অফিস সব জায়গায় পেন নিয়ে একটা পেইনফুল অবস্থার সৃষ্টি হয় আমি দেখেছি। তাই যতই পেন লুকিয়ে রাখুন না কেন ব্রহ্মদত্তী এসে খুঁজে বার করে নিয়ে চলে যায়। সব সময় পেন নিয়ে যেন একটা ভুতুড়ে কান্ড তৈরি হয়ে থাকে বাড়িতে। আর সারা অশান্তির মূল হয়ে যায় এই পেন।আর এর থেকে নিস্তার পাওয়ার পথ যদি আপনাদের ভান্ডারে থেকে থাকে প্লিজ আমাদের ও একটু জানাবেন।
পি/ব
No comments:
Post a Comment