শুভ মুখার্জি: তিরে এসে তরী ডুবল মোহনবাগানের। লড়াই করেও হারের মুখ দেখল ম্যারিনার্সরা। ডুরান্ড ফাইনালে ২-১ গোলে গোকুলাম হারাল ভিকুনার ছেলেদের। ত্রিনিদাদ ও টোবাগোর ফুটবলার মার্কাস জোসেফের জোড়া গোলেই অভিষেকেই ডুরান্ড কাপে চ্যাম্পিয়ন হল গোকুলাম কেরালা।
ম্যারিনার্সদের হয়ে একমাত্র গোল করেন সালভা চামরো। ৮৬' গোকুলামের ফুটবলার জাস্টিন জর্জ লাল কার্ড দেখেন। ইনজুরি টাইমে ১০ জনের গোকুলামকে প্রায় ১০' সময় পেয়েও গোল শোধ করতে পারেনি মোহনবাগান ।
প্রসঙ্গত এদিন নিশ্চিত পেনাল্টি থেকে ও বঞ্চিত করা হয় মোহনবাগানকে। প্রতিবাদ করতে গিয়ে লাল কার্ড দেখেন মোহনবাগানের কোচ কিভু ভিকুনা ।
পি/ব
No comments:
Post a Comment