ছোট করে রাখলে সে ছোটই থাকবে আর কোনদিনও বড় হবে না আপনার সন্তান - pcn page old

Post Top Ad

Post Top Ad

Saturday, 24 August 2019

ছোট করে রাখলে সে ছোটই থাকবে আর কোনদিনও বড় হবে না আপনার সন্তান




সুদেষ্ণা গোস্বামীঃ      আপনার সন্তান আত্মনির্ভর হবে কি করে যদি তাকে কোন কাজে আপনি করতে না দেন তার কনফিডেন্স লেভেল বাড়বে বা কি করে। তাই আপনার সন্তানকে ছোট বেলা থেকে অল্প অল্প করে তৈরি করুন আপনার মনের মত করে তার জন্য আপনাকে একটু কঠিন তো হতেই হবে। বাড়ির খুদে টি যদি নিজের থেকে কিছু করতে চায় ওকে করতে দিন ।শুধু মা-বাবাই নয় দাদু ঠাকুমার অন্ধ ভালোবাসা ও কিন্তু ওর আত্মনির্ভরতার পথে অন্তরায় হতে পারে।


যখনই সে কাজটি করে ফেলবে তার কাজের প্রশংসা করুন এবং তাকে পুরস্কৃত অবশ্যই করুন। সব বাবা মায়েই তার সন্তানের ব্যাপারে সতর্কতার জামা পরানো ব্যাগ গোছানো জুতোর দড়ি বেঁধে দেওয়া থেকে শুরু করে সব কাজই করে দেন ।এইসব কাজ ওর উপরে ছেড়ে দিন ।আপনি শিখিয়ে দিতে পারেন যেমন জুতোর দড়ি বাধা দেখিয়ে দিন কিন্তু শেষ পর্যন্ত ওর জুতোর দড়ি ওকে বাধতে দিন। স্কুলের ব্যাগ গুছিয়ে দিতে যাবেন না প্রথম কয়েক দিন হয়তো ও একটা খাতা দুটো বই নিয়ে যেতে ভুলে যাবে ।



তার জন্য স্কুলে সে বকুনিও খেতে পারে চুপ করে সেটা মেনে নিন সেই ভুল থেকেই আপনার সন্তান শিখবে। একটু একটু করে ওকে কিছু দায়িত্ব দিন। যেমন সকালে ঘুম থেকে উঠে বিছানা গুছিয়ে রাখা। বালিশের উপরে বালিশ পরপর সাজানো ।জল ভরে রাখা ।অতিথি এলে তাদের দেখভাল করা ।খেতে বসার সময় সবার প্লেট ধুয়ে রাখা। এতে আত্মনির্ভর হওয়ার পাশাপাশি সে নিয়মানুবর্তিতা শিখবে। সন্তানের সব কাজে সাহায্য করবেন না। ওর কাজ নিখুঁত হবে ভাববনা ওকে ওর মতো করে কাজসম্পন্ন করতে দিন।



সে নিজের কাজ করে নিলে প্রশংসা করুন। আপনার কাজে ও ওকে সাহায্য করতে দিন আপনার রান্না বা বাজার করার সময় ওকে রাখুন। ধৈর্য ধরতে হবে বাচ্চা যতক্ষণ ধরে ডিনার লাঞ্চ করুক সেই সময়টা ওকে দিতে হবে নিজে তাড়াহুড়ো করে খাইয়ে দেবেন না। রোজ রাতে ঘুমোতে যাওয়ার আগে ও ঘুম থেকে ওঠার পরে সন্তানকে ভালো কিছু বলুন। তাকে যে আপনি ভালোবাসেন বা তার উপর ভরসা করেন সেটা তাকে জানান ।এই ছোট ছোট বার্তা ও কাজে দেবে শিশু মনকে।



পি/ব 

No comments:

Post a Comment

Post Top Ad