টি-২০র পর এবার টেস্ট সিরিজ জয়ের জন্য তৈরি ভারত । ওয়েস্ট ইন্ডিজ দল প্রথম ম্যাচে টসে জিতে ইন্ডিয়াকে ব্যাট করতে পাঠায়। কিন্তু ক্ষণে ক্ষণে বৃষ্টির থাবা এবং ভিজে মাঠের কারনে ৬৮.৫ ওভারের বেশি খেলা গড়ায়নি। প্রথম দিন শেষে ৬ উইকেটের বিনিময়ে ভারতের রান ছিল ২০৩।
ক্রিজে নট আউট ছিলেন রিষভ পন্থ ব্যক্তিগত ২০ রানে এবং রবীন্দ্র জাদেজা ব্যক্তিগত ৩ রানে। দ্বিতীয় দিনে খেলা শুরু হয় সেখান থেকেই। খেলা শুরু হওয়ার ৪ রানের মধ্যেই ব্যক্তিগত ২৪ রানে পন্থকে আউট করেন কেমার রোচ। এরপর ব্যাট করতে আসে ইশান্ত শর্মা। ইশান্ত ও জাদেজা ৮ম উইকেটে ৬০ রান যোগ করেন। ২৬৭ রানে ব্যক্তিগত ১৯ রানে আউট হন ইশান্ত শর্মা, আউট হন শ্যানন গ্যাব্রিয়েল।
এরপর নামে মহম্মদ সামি। তবে তিনি খাতা খুলতে না পেরেই ০ রানে আউট হন সামি, রস্টন চেজ-এর ওভারে। এরপর শেষ উইকেটে ২৯ রান শেষ করে, ব্যক্তিগত ৫৮ রানে আউট হন জাদেজা। আউট করেন অধিনায়ক হোল্ডার। ৪ রানে নট আউট থাকেন জস্প্রীত বুমরাহ।
ভারত- মায়াঙ্ক আগরওয়াল, লোকেশ রাহুল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, অজিঙ্কা রাহানে, হনুমা বিহারী, রিষভ পন্থ, রবীন্দ্র জাদেজা, ইশান্ত শর্মা, মহম্মদ সামি, যশপ্রীত বুমরাহ। ওয়েস্ট ইন্ডিজ - ক্রেগ ব্রেথওয়েট, জন ক্যাম্পবেল, সাই হোপ, সামরাহ ব্রুকস, ডারেন ব্রাভো, সিমরন হেটমায়ার, রস্টন চেজ, জেসন হোল্ডার, মিগুয়েল কামিন্স, কেমার রোচ, শ্যানন গ্যাব্রিয়েল।
পি/ব
No comments:
Post a Comment