মেষ রাশি:
সামনে না এসে গোপনে আপনাকে কেউ বিব্রত করতে চাইবে। মাথা ব্যথার যন্ত্রনা পেতে পারে।
বৃষ রাশি:
দ্রুততার সঙ্গে বহু কাজ একসঙ্গে করে ফেলবেন আপনি নিজেই বুঝে উঠতে পারবেন না কোন শক্তি আপনাকে চালিত করছে সুন্দরভাবে। হাঁটুর ব্যথায় কষ্ট পেতে পারেন।
মিথুন রাশি:
পরিবারের সবাই আপনার জন্য গর্ববোধ করবেন। প্রচুর পরিশ্রমের সাফল্য তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করবেন। ডায়রিয়া জনিত রোগে ভুগতে পারেন।
কর্কট রাশি:
কর্মপ্রীতি থাকায় কোন বন্ধন ই আপনাকে আটকে রাখতে পারবে না প্রবাসের সঙ্গে ক্রমশ যোগাযোগ বাড়তে থাকবে।
সিংহ রাশি:
দুস্থদের সঙ্গে মাঝেমধ্যে সময় কাটানোর জন্য বাড়ি থেকে দূরে কোথাও চলে যাবেন।পরিবারের যাবতীয় দায়িত্ব পালন করে বিনোদন হিসেবে এমন ক্ষেত্র পছন্দ করবেন যা অন্যের দৃষ্টি তেখুব একটা গ্রহণযোগ্য নয়।
কন্যা রাশি:
নিজের আত্মবিশ্বাস ও দূরদৃষ্টি আপনাকে চালিত করবে। প্রয়োজনে বন্ধুদের সাহায্য করার চেষ্টা করবেন।
তুলা রাশি:
কঠিন কোনো সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রস্তুত হন।অর্থ ধীরে ধীরে যোগাড় হয়ে যাবে কিন্তু নিজের প্রচেষ্টা থেকে কোন অবস্থাতেই পিছিয়ে আসা ঠিক হবে না।
বৃশ্চিক রাশি:
কঠোর পরিশ্রম করে কাজ শেষ করবেন তারপর বিনোদনের সময় বের করে তাতে মেতে উঠবেন।
ধনু রাশি:
কর্মস্থলে নিজের মর্যাদা পরিপূর্ণভাবে উপভোগ করবেন।বাড়িতে অন্যান্য সদস্যদের সমস্যা এত সুন্দর ভাবে সমাধান করবেন যার ফলে পরিবেশ শান্তিপূর্ণ থাকবে।
মকর রাশি:
আগের চাইতে অনেক বেশি ব্যস্ততা বৃদ্ধি পাবে প্রিয়জনদের নিয়ে কোথাও যেতে চাইলে ঘুরে আসতে পারবেন।
কুম্ভ রাশি:
আগের তুলনায় শান্ত অস্থিতিশীল হবেন। উপার্জন বাড়তে থাকবে। নির্দিষ্ট ব্যক্তির নয় প্রয়োজনে মনের সঙ্গে মিল হয় এমন কাউকে নিয়ে বেরিয়ে আসতে বাধা নেই।
মীন রাশি:
নিজেকে আলাদা করে রাখার সিদ্ধান্ত নিলে ভুল করবেন।সুতরাং ঘনঘন মত বদল করলে কোন পরিবেশকে আয়ত্তে আনতে পারবেন না।
পি/ব
No comments:
Post a Comment