সুদেষ্ণা গোস্বামী: শীত গ্রীষ্ম বর্ষা যেকোনো মরশুম নির্বিশেষে আজও তারা হাতে তৈরি খাবার নিয়ে বসেন পথের ধারে। টেরিটি বাজার এর চীনা প্রাতরাশে তৈরি মোমো,ডাম্পলিং ,পাও কিংবা সুপের স্বাদ আজ ও বাঁচিয়ে রেখেছে কলকাতার চীনাদের পরম্পরা।
সপ্তাহের সকালবেলায় ভিড় জমে সবচেয়ে বেশি এই বাজারে নানান ধরনের চাইনিজ খাবারের গন্ধে ভরে ওঠে পুরো চত্বর। ভোর ছটা সাড়ে ছটা থেকে রমরমিয়ে চালু হয় বিক্রি।ঘড়ির কাঁটা আত্মার ঘরে পৌঁছানোর আগেই প্রায় সব শেষ হবে নাই বা কেন সকাল বেলার শিশিররে হাওয়ায় শব্দ তৈরি ধোঁয়া-ওঠা সুপের সাদ যে অতুলনীয়। ফিশ ,পর্ন ,পক ,চিকেন সবধরনের ডাম্পলিং এর হদিস মিলবে এখানে।
হালকা সুপের সাথে ঝাল সসের মিশ্রণে পেয়ে যাবেন মোমো। বড় বড় গোল গোল সাদা রংয়ের পাও একদম নরম তুলতুলে এতে একটা কামড় দিলে রহস্য বেরিয়ে আসবে সামনে। ভিতরে ভর্তি রয়েছে মাছ ,চিকেন ও পর্কের টেস্টি পুর। এছাড়া আছে নুডুলস সুপ যেটা মরসুমি আনাজ, সবুজ সবজি দিয়ে বানানো। আর আছেচালের পুডিং এর ভিতরে ব্লাকবির্ডস দেওয়া থাকে আর উপরে থাকে সাদা তিলের প্রাতরাশের নোনতা খাবারের মাঝে স্বাদ বদলাতে এই প্রোটিনের স্বাদ নিতেই পারেন
পি/ব
No comments:
Post a Comment