ইনিই দেশটির প্রথম ভোটাদাতা - pcn page old

Post Top Ad

Post Top Ad

Thursday, 30 May 2019

ইনিই দেশটির প্রথম ভোটাদাতা

নাম তার শ্যামশরণ নেগি। আজ তার জন্মদিন। বয়স তার ১০০। এখনো পর্যন্ত জীবিত তিনি। স্বাধীন ভারতের ইতিহাসে ইনিই সর্বপ্রথম ভোট প্রদান করেছিলেন।  ১৯৫১-এর অক্টোবরের কথা। এখন যেখানে হিমাচল প্রদেশের কিন্নর জেলা। তখন তার নাম ছিল চিনি। ক'দিন ধরেই পড়ছিল প্রচণ্ড বরফ। সেই বরফ ভেঙে ভোট দিতে যান শ্যামশরণ নেগি।

পরে জানতে পারেন, স্বাধীন ভারতের প্রথম নির্বাচনে তিনিই প্রথম ভোট দেন।  শ্যামশরণের বাড়ি কিন্নরের কল্পার এক গণ্ডগ্রামে। ২০১০-এ তৎকালীন মুখ্য নির্বাচন কমিশনার নবীন চাওলা কিন্নরে এসে তাকে সংবর্ধনা দেন। হিমালচল প্রদেশ রাজ্য নির্বাচন কমিশনের ব্র্যান্ড অ্যাম্বাসাডরও হন তিনি। যার কাজ, সাধারণ মানুষকে ভোটদানে উৎসাহিত করা।

শ্যামশরণের জন্মদিন উপলক্ষ্যে নানা সাজে সেজেছিল তার গ্রাম। গতকাল প্রথা মেনে প্রার্থনা হয়েছে বাড়িতে। শ্যামশরণ ছাড়াও সেই প্রার্থনায় যোগ দেন তার স্ত্রী, ৯৬ বছরের হীরামণি। তাদের ৯ ছেলেমেয়ের সর্বকনিষ্ঠ চন্দ্রপ্রকাশ জানিয়েছেন, বাবার জন্মদিন উপলক্ষ্যে স্থানীয় মনাস্ট্রি থেকে ৯ জন বৌদ্ধ লামাকে আমন্ত্রণ করেন তিনি। তারা বাবার সুস্বাস্থ্য কামনা করে প্রার্থনা করেন।

১৬টি লোকসভা ও ১২টি বিধানসভা ভোটে অংশ নিয়েছেন ১০০ বছরের মানুষটি। জানিয়েছেন, প্রথমবার ভোট দেয়ার অভিজ্ঞতার কথা। তার এখনও স্পষ্ট মনে আছে সেই সময়কার কথা। ১৯৪৭ সালে ব্রিটিশ শাসন থেকে মুক্ত হয় ভারত


from ap bangla | অ্যানালিটিক্যাল প্রেস | Analytical Press | http://bit.ly/2I9LzFw

No comments:

Post a Comment

Post Top Ad