নারীর অন্তর্বাসে ‘ড্রাগন’! - pcn page old

Post Top Ad

Post Top Ad

Thursday, 30 May 2019

নারীর অন্তর্বাসে ‘ড্রাগন’!


যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর সময় উদ্ভটভাবে বাঁক নেওয়ানোর অভিযোগে এক নারীকে আটক করা হয়েছে। এ সময় সেই নারীর অন্তর্বাস থেকে একটি টিকটিকি (পুলিশের ভাষ্যে ‘ড্রাগন’) উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে পুলিশ। স্থানীয় সময় মঙ্গলবার এ ঘটনা ঘটে।

ম্যাসাচুসেটসের টন্টন পুলিশ জানায়, মঙ্গলবার দুপুর ১টা ২৩ মিনিটে একটা দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ৫০১ স্ট্যাপল সড়কে ছুটে যায়। সেখানে পৌঁছে সন্দেহভাজন ওই নারীকে পাশে থাকা নিজের গাড়ির কাছে দাঁড়ানো অবস্থায় পায়। একই সময়ে তার এক পুরুষ বন্ধু একটি বাড়ির লনের সামনে দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছিলেন।

পুলিশ আরো জানায়, ওই নারী যে দুর্ঘটনা ঘটিয়েছেন তাতে ক্ষতিগ্রস্ত মার্সিডিজ গাড়িটির চাকাগুলো চ্যাপ্টা হয়ে গিয়েছিল। এটিতে সুরক্ষার জন্য ব্যবহৃত এয়ার ব্যাগ পাওয়া গেছে। দুটি বাম্পারই গাড়ি থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে।  ঘটনার তদন্তকারী কর্মকর্তারা বলেছেন, একটি লনে থামার আগে ১৯৯৯ মার্সিডিজ গাড়িটি ছয়টি ডাক বাক্সকে গুঁড়িয়ে দেয়।  পুলিশ বলছেন, তিনি মদ্যপ অবস্থায় সড়কবিধি লঙ্ঘন করে গাড়ি চালিয়েছেন।

এ কারণে দুর্ঘটনা ঘটানোর পর তাকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদিকে কোমরবন্ধনীতে পিস্তল পাওয়ায় ওই নারীর পুরুষ বন্ধুটিকেও গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি পুলিশের কাছে নাম বলতে চাননি।  পুলিশ আরো জানিয়েছে, থানার ভেতর নেয়ার পর ওই নারীর শরীর থেকে একটি টিকটিকি বেরিয়ে আসে। ঘটনাটির বিষয়ে পুলিশ ফেসবুক পেজে লিখেছে, ‘আপনি জানতে চান কি পোষা বেয়ারডেড ড্রাগনটি (টিকটিকি) গাড়ি চালানোর সময় কোথায় রাখা ছিল? উত্তর : নিশ্চয়ই তার অন্তর্বাসে।’


from ap bangla | অ্যানালিটিক্যাল প্রেস | Analytical Press | http://bit.ly/2WaCtlX

No comments:

Post a Comment

Post Top Ad