৮৫ বছর বয়সে প্রয়াত হয়েছেন অজয় দেবগণের বাবা বীরু দেবগণ। মুম্বইয়ের এক হাসাপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করার পর বীরুর মরদেহ নিয়ে যাওয়া হয় দেবগণ বাংলোতে। সেখান থেকে সন্ধেয় ভিলে পার্লেতে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।
বীরুর প্রয়াণের খবর শুনে বলিউড ইন্ডাস্ট্রির প্রথম সারির প্রায় সব সেলেবই দেখা করতে যান অজয় এবং কাজলের সঙ্গে। শাহরুখ খান, সঞ্জয় দত্ত, বিদ্যা বালন। বনি কপূর, অয়ন মুখোপাধ্যায়, অভিষেক বচ্চন, ঐশ্বর্যা রাই বচ্চনের মতো তারকারা উপস্থিত ছিলেন। সেখানেই ঐশ্বর্যাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন কাজল। মুহূর্তে সেই ভিডিয়ো ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।
অমৃতসরে জন্মগ্রহণ করেন বীরু। মুম্বইতে গিয়ে বলিউড ইন্ডাস্ট্রিতে স্টান্ট ডিরেক্টর হিসেবে কাজ করতে শুরু করেন। ৮০টিরও বেশি ছবিতে সফল ভাবে কাজ করেছেন তিনি। তাঁর চার সন্তানের মধ্যে অজয় অভিনয় করেন। এ ছাড়া অনিল দেবগণ পরিচালনার সঙ্গে যুক্ত। বীরুর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সিনে মহলে।
from ap bangla | অ্যানালিটিক্যাল প্রেস | Analytical Press | http://bit.ly/30Nr5eB

No comments:
Post a Comment