নোবেল কন্ঠে ‘যেখানে সীমান্ত তোমার’, - pcn page old

Post Top Ad

Post Top Ad

Wednesday, 29 May 2019

নোবেল কন্ঠে ‘যেখানে সীমান্ত তোমার’,


কলকাতার জনপ্রিয় গানের রিয়েলিটি শো সারেগামাপা’র এখন জমজমাট অবস্থা। আগামী সপ্তাহে গাইবেন বাংলাদেশে এই মুহূর্তে জনপ্রিয় শিল্পী নোবেল।
শুধু নিজের গানের বৈচিত্রতায় দুই বাংলায় অসংখ্য ভক্ত সৃষ্টি করতে সক্ষম হয়েছেন এই তরুণ। আগামী সপ্তাহে ফের গাইবেন নোবেল। কী গান গাইবেন? সোশ্যাল মিডিয়ার কল্যাণে জানা গেল নোবেলকে গাইতে হবে পাহাড়ি ও খাম্বাজ রাগের একটি গান।
এটা একটা চ্যালেঞ্জ, যা ছুঁড়ে দিয়েছেন অনুষ্ঠানের বিচারক মোনালি ঠাকুর। কিন্তু নোবেল কোন গানটি গাইবেন, সেটাও ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ার কল্যাণেই জানা গেল। বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন জি বাংলা ইতোমধ্যে সোশ্যাল মিডিয়া মারফত জানিয়েছে যে নোবেল এদিন গাইবেন কুমার বিশ্বজিৎ-এর গাওয়া ‘যেখানে সীমান্ত তোমার… সেখানে বসন্ত আমার…’ তুমুল এই জনপ্রিয় গানটি লিখেছিলেন কাওসার আহমেদ ও সুর করেছিলেন লাকী আখান্দ। কিন্তু যে চ্যালেঞ্জ মোনালি ঠাকুর ছুঁড়ে দিয়েছিলেন, সেই রাগের গান কি ‘যেখানে সীমান্ত তোমার?’ শুরু হয়ে গেছে তর্ক-বিতর্ক ইতোমধ্যে। অনেকেই বলছেন মোনালি ঠাকুরের চ্যালেঞ্জে হেরে যাবেন নোবেল। কেননা নোবেলের গাওয়া গান পাহাড়ি ও খাম্বাজ রাগের গান নয়। আসলেই কি তাই?
বিষয়টি নিয়ে জানতে চাওয়া হয়েছিল চিরসবুজ এই গানের কণ্ঠশিল্পীর নিকট থেকে। মঙ্গলবার দুপুরে কুমার বিশ্বজিৎ বলেন, ‘যেখানে সীমান্ত তোমার গানটি মিশ্র রাগের। পাহাড়ি রাগের দুইটি অংশ রয়েছে, একটি মালকোচ অন্যটি ভূপালি। যেখানে সীমান্ত তোমার মিশ্র রাগের গানটি ভূপালি রাগকে ডমিনেট করে। অর্থাৎ যেখানে সীমান্ত তোমার গানটি প্রচ্ছন্নভাবে ভূপালি রাগকে স্পর্শ করেছে।’
কুমার বিশ্বজিৎ বলেন, ‘নোবেল এই গানটি গাইছে আপনার নিকট হতে জানলাম। অবশ্য এখনো দেখা হয়নি গানটি। শুনলাম প্রচার হয়নি এখনো, প্রচার হলে অবশ্যই গানটি শুনবো।’
কুমার বিশ্ব জিৎ-এর কথা অনুযায়ী নোবেল মোনালি ঠাকুরের ছুঁড়ে চ্যালেঞ্জটির যথার্থ উত্তর দিতে পেরেছেন, কেননা ভূপালি পাহাড়ি রাগের অংশ। এখন দেখার বিষয় নোবেল গানটি কতটা আপন করে গাইতে পারে, কতটা গানের গভীরে নিজেকে প্রথিত করতে পারেন। আর বিচারকরাই বা কত নম্বর দেন- সেটার জন্য অপেক্ষা করতে হচ্ছে ভক্তদের।


from ap bangla | অ্যানালিটিক্যাল প্রেস | Analytical Press | http://bit.ly/2W00gQp

No comments:

Post a Comment

Post Top Ad