স্বমৈথুনের কিছু স্বাস্থ্যকর দিক! - pcn page old

Post Top Ad

Post Top Ad

Monday, 11 March 2019

স্বমৈথুনের কিছু স্বাস্থ্যকর দিক!

প্রেসকার্ড নিউজ, বিনোদনঃ মৈথুন এবং স্বমৈথুন নিয়ে বহু তর্ক-বিতর্ক রয়েছে। অনেকের মতে মৈথুন ভালো তো অনেকের মতে স্বমৈথুন। তাই বিতর্ক সরিয়ে এই প্রতিবেদনে রইল স্বমৈথুনের কিছু স্বাস্থ্যকর দিক। যা জানলে আপনি আর বিভ্রান্তিতে পড়বেন না।
১. পিরিয়ডের যন্ত্রণা: স্বমৈথুনের সময় জরায়ু সঙ্কোচন হয়। যার ফলে রক্ত ক্ষরণ সহজ হয়। যন্ত্রণা কম হয়। পিরিয়ড চলাকালীন যন্ত্রণা কম করতেও সাহায্য করে স্বমৈথুন।

২. স্পার্মের চলমানতা বাড়ায়: স্বমৈথুন স্পার্ম কাউন্ট যেমন বাড়ায়, তেমনই স্পার্মের মান ও চলমানতা বাড়াতেও সাহায্য করে। সেই সঙ্গে লুজ ফিটিং আন্ডারওয়্যার পরলেও উপকার পাবেন।

৩. স্ট্রেস ও অবসাদ: স্বমৈথুনের সময় অক্সিটোসিন হরমোনের ক্ষরণ বাড়ে। এই হরমোনকে ফিল গুড হরমোন বলে। যা অবসাদ ও স্ট্রেস কমাতে সাহায্য করে।

৪. সেক্সের সময় বাড়ায়: যদি তাড়াতাড়ি পতন বা অর্গাজম হয়ে যাওয়ার সমস্যা থাকে তাহলে স্বমৈথুন আপনাকে সাহায্য করবে। এতে নিয়ন্ত্রণ বাড়ে। বেশিক্ষণ উপভোগ করতে পারেন।

৫. ক্যানসার: স্বমৈথুন শরীর থেকে টক্সিন বের করে দেয়। ফলে প্রোস্টেট ক্যানসারের ঝুঁকি কমে।

৬. রোগ প্রতিরোধ ক্ষমতা: স্বমৈথুন করলে শরীরে রোগ সংক্রমণ হয় এমন ধারণা একেবারেই ভুল। বরং স্বমৈথুন শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা উল্লেখযোগ্য ভাবে বাড়িয়ে দেয়।

৭. মুড ভাল করে: স্বমৈথুন অনেকটা মেডিটেশনের মতো। মুড ভাল করার জন্য স্বমৈথুনের ভূমিকা বিশাল।

৮. উপভোগ্য: স্বৈমথুনের কোনও নেগেটিভ দিক নেই। এতে কোনও ঝুঁকিও নেই। অথচ দারুণ উপভোগ্য। তাই স্বমৈথুন নিয়ে অপরাধ বোধে ভোগার কোনও কারণ নেই।
সূত্রঃ ইন্টারনেট


No comments:

Post a Comment

Post Top Ad