কলকাতা: ২৫শে ডিসেম্বর থেকে থাকছে না জাঁকিয়ে শীত। বেশ কিছুদিন জাঁকিয়ে ঠান্ডা থেকে মুক্তি। জানাল হাওয়া অফিস অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায়।
তিনি আরও বলেন, আগামী তিন থেকে চারদিন দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ কোথাও বৃষ্টির কোন সম্ভাবনা নেই। পরিষ্কার আকাশ থাকবে। ৪৮ ঘণ্টায় রাতের তাপমাত্রার কোনও পরিবর্তন নেই, যেরকম এখন ঠান্ডা রয়েছে, সেরকমই বজায় থাকবে।
তবে ৪৮ ঘন্টা পর থেকে দুই বঙ্গেই রাতের তাপমাত্রা বাড়বে। ২৫ শে ডিসেম্বর থেকে এখন আমরা যেই ঠান্ডা টা পাচ্ছি সেই ঠান্ডা থাকবে না। তাপমাত্রা অনেকটাই বেড়ে যাবে এবং যে তাপমাত্রা বাড়বে সেটা বেশ কয়েকদিন জারি থাকবে। অর্থাৎ আবার জাঁকিয়ে ঠান্ডা পড়ার সম্ভাবনা এই মুহূর্তে নেই, জানাল হাওয়া অফিস। কলকাতার ক্ষেত্রে স্বাভাবিকের থেকে ওপরে উঠবে তাপমাত্রা ২৫ তারিখের পরে।
No comments:
Post a Comment