সারাদিনে জদিন এক বা দুবার খারাপ পরিস্থিতির সম্মুখীন হতে হয়, তবে প্রায়শই লোকেরা বলে ফেলেন যে, 'আজ সকালে যে কী দেখে উঠেছি, যা সারা দিনের জন্য খারাপ আভাস দিচ্ছে।' প্রত্যেক মানুষই চায় তার দিনের শুরুটা ভালো হোক। এমতাবস্থায় সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথে তারা ভগবানের নাম নেয়। ঈশ্বরের নামের পাশাপাশি এমন কিছু জিনিস দেখাও এড়িয়ে চলা উচিৎ, যা আপনার দিন নষ্ট করতে পারে। আসুন জেনে নিই এমন কিছু কাজের কথা, যা সকালে ঘুম থেকে ওঠার পরই করা উচিৎ নয়।
সকালে ঘুম থেকে উঠলে এই জিনিসগুলো দেখবেন না:
আয়নার দিকে তাকাবেন না- বাস্তুশাস্ত্র অনুসারে আমাদের সারাদিন সকাল থেকেই শুরু হয়। এমন পরিস্থিতিতে, এমন জিনিসগুলির দিকে তাকানো এড়ানো উচিৎ, যা নেতিবাচক শক্তি প্রেরণ করে। বলা হয়ে থাকে যে, সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথে মানুষের আয়নার দিকে তাকানো উচিৎ নয়। এটি করা অশুভ বলে মনে করা হয়। বাস্তু অনুসারে, আপনি যদি সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথে আয়নায় দেখেন, তবে আপনি রাতের নেতিবাচক শক্তিকে আপনাআপনি টেনে নেন। এটি করলে, সারাদিন আপনার চিন্তায় নেতিবাচক শক্তি পরিপূর্ণ থাকে, যার কারণে কোনও কাজ করতে ভালো লাগেনা।
নোংরা পাত্র- বাস্তু অনুসারে, রাতে ঘুমানোর আগে রান্নাঘর পরিষ্কার করে নোংরা বাসন ধুয়ে ঘুমানো উচিৎ। একটি নোংরা রান্নাঘর নেতিবাচকতা বাড়ায়। এও বলা হয়ে থাকে যে, রাতে রান্নাঘরের নোংরা বাসন পরিষ্কার করে ঘুমানো উচিৎ। কারণ নোংরা পাত্র অশুভ বার্তা দিতে পারে। যার কারণে টেনশনে দিন কাটে। তাই রান্নাঘর পরিষ্কার করেই ঘুমান।
ছায়া দেখবেন না- বলা হয় সকালে ঘুম থেকে ওঠার পর নিজের বা অন্য কারও ছায়াও দেখবেন না। সকালে ঘুম থেকে উঠে ছায়ার দিকে তাকালে সারাদিন এর প্রভাব দেখতে পাবেন এবং সারাদিন টেনশন, ভয়, রাগ অনুভব করবেন। তাই বিছানা থেকে ওঠার পর আর কখনও প্রথমে ছায়া দেখবেন না।
বন্ধ ঘড়ি- বাস্তুশাস্ত্র অনুসারে, সকালে চোখ খোলার সাথে সাথে বন্ধ ঘড়ি দেখা অশুভ বলে মনে করা হয়। সকালে ঘুম থেকে উঠে এটি দেখলে সারাদিন নষ্ট হয়ে যায়। এ ছাড়া সকালে সুই ও সুতো দেখা এড়িয়ে চলুন।
সকালে ঘুম থেকে উঠে কি দেখবেন ?
বাস্তুশাস্ত্র অনুসারে, সকালে প্রথমে আপনার হাতের তালু দেখা শুভ বলে মনে করা হয়। বলা হয় যে, হাতের তালুর দিকে তাকিয়ে গায়ত্রী মন্ত্র বা অন্য কোনও মন্ত্র জপ করা উচিৎ। সকালে চোখ খোলার পর ভগবানের ছবি, ময়ূরের চোখ, ফুল ইত্যাদি দেখলে আপনার দিন ভালো যায়। তাই, সকালে এই জিনিসগুলি দেখার চেষ্টা করুন, যাতে পুরো দিনটি ইতিবাচক শক্তিতে কাটানো যায়।
No comments:
Post a Comment