শীত শুরু হওয়ার সাথে সাথেই বাজারে মরসুমি ফল ও সবজি আসতে শুরু করে। শীতের মরসুমে প্রচুর ফল পাওয়া যায়। তবে এই সময়ে আমলকি খাওয়া মানে নিজেকে সুস্থ ও সুন্দর রাখা। আমলকি ভিটামিন-সি-এর একটি ভালো উৎস, একটি আমলকীতে ৩টি কমলার সমান ভিটামিন সি থাকে। এছাড়াও আমলকি খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা দ্রুত বৃদ্ধি পায়। তাই মোরব্বা খাওয়া হোক বা চাটনি, খাদ্যতালিকায় আমলকী অবশ্যই রাখতে হবে। আমলকির চাটনি আপনি পরোটা, রুটি, ভাত, পুরি সব কিছুর সাথেই খেতে পারেন। ফ্রিজের ভিতরে রাখলে এটি ৩ মাস নষ্ট হবে না এবং বাইরে রাখলে ১ মাস সংরক্ষণ করা যাবে ।
উপাদান -
আমলকি - ২৫০ গ্রাম,
গুড় - ২৫০ গ্রাম,
লবণ - ২ চা চামচ,
কালো লবণ - ১ চা চামচ,
এলাচ গুঁড়ো - ১\২ চা চামচ,
লাল লংকার গুঁড়ো - ১\৪ চা চামচ,
গরম মশলা - ১ চা চামচ ।
প্রণালী -
প্রথমে আমলকি ধুয়ে ২ গ্লাস জল কুকারে রাখুন, তারপর এক চামচ লবণ দিয়ে ২টি শিস দিন, যেভাবে আলু সেদ্ধ করেন।
আমলকি সেদ্ধ হয়ে এলে ঠাণ্ডা জলে রাখুন এবং এগুলোকে সামান্য চেপে বীজগুলো তুলে ফেলুন। এবার মিক্সারে আমলকির পেস্ট তৈরি করুন।
প্যানে আমলকি দিন, গ্যাস চালু করুন, গুড়, লবণ, কালো লবণ, এলাচ গুঁড়ো, লাল লংকার গুঁড়ো এবং গরম মশলা দিন। মিশ্রণটি ১০ মিনিটের জন্য কম আঁচে রান্না করুন। মাঝে মাঝে নাড়তে থাকুন এবং ঘন না হওয়া পর্যন্ত রান্না করুন।
যখন গুড় ও আমলা এক হয়ে যাবে এবং মিষ্টি সুগন্ধ আসতে শুরু করবে, তখন বুঝবেন চাটনি তৈরি।
একটা কথা খেয়াল রাখতে হবে চাটনি যেন জলের মতো পাতলা না হয়। মধুর থেকেও যেন ঘন হয়।
এই চাটনি ঠাণ্ডা করে কাঁচের বয়ামে ভরে নিন। সুস্বাদু আমলির মিষ্টি চাটনি উপভোগ করুন ।
No comments:
Post a Comment