একুশের বিধানসভা ভোটে বিরোধীদের মুখ থেকে জয় ছিনিয়ে নিয়ে বিপুল জন সমর্থন নিয়ে বাংলার মসনদে বসেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তৃতীয় বারের জন্য মুখ্যমন্ত্রীর আসনে বসেছেন তিনি। আর এবারের কলকাতা পুরভোটেও দেখা গেল মমতা ম্যাজিক। বাম-কংগ্রেস ও বিজেপির আসনে থাবা বসিয়ে জয় হাসিল করে নিল তৃণমূল। ১৪৪ টির মধ্যে ১৩৪ টি ওয়ার্ডেই সবুজ ঝড়ে কার্যত উড়ে গেলেন বিরোধীরা।
২০১৫-র কলকাতা পুরভোটে ১৪৪ ওয়ার্ডের মধ্যে ১১৪ আসনে জিতেছিল তৃণমূল। আর ১৬টি আসন পেয়েছিল বামেরা। পাশাপাশি বিজেপি ও কংগ্রেস যথাক্রমে ৭ ও ৫ টি আসনে জয়ী হয়েছে এবং নির্দল পেয়েছিল ৩ টি।
এই পরিসংখ্যান অনুযায়ী দেখতে গেলে এবারে তৃণমূলের আসন সংখ্যা গতবারের তুলনায় বেড়েছে ১৯। আর ১৬ টি আসন থেকে কমে বামেদের দখলে থেকে গেল মাত্র ২ টি আসন। কংগ্রেসও ৫ থেকে নেমে মাত্র ২ টি আসনেই জয়ী হতে পেরেছে। অপরদিকের নিজেদের ৪ টি আসন হারিয়ে মাত্র ৩ টি আসনে নিজেদের ক্ষমতা ধরে রাখতে পেরেছে পদ্ম শিবির।
তবে আসন সংখ্যার নিরিখে বামেদের ক্ষমতা কমলেও ভোট প্রাপ্তির দিক থেকে বামেরা টপকে গিয়েছে বিজেপিকে। কারণ ১৪৪ টি ওয়ার্ডের মধ্যে ৬৫ টির বেশি ওয়ার্ডে দ্বিতীয় স্থান ধরে রেখেছে বামেরা। আর সেদিক থেকে ৫৮টিতে দ্বিতীয় স্থানে রয়েছে পদ্ম শিবির।
No comments:
Post a Comment