গরমাগরম নারকেল পুরি - pcn page old

Post Top Ad

Post Top Ad

Wednesday, 22 December 2021

গরমাগরম নারকেল পুরি


  শীতের মরসুমে গরম কিছু খেতে ভালোই  লাগে।  আজ আমরা আপনাদের জানাবো কিভাবে নারকেল পুরি তৈরি করবেন।  এটি খুবই সুস্বাদু।  যদিও এটি তৈরি করতে খুব বেশি সময় লাগে না।

 প্রয়োজনীয় উপকরণ:

  ময়দা - ২ কাপ,

 ঘি - ২ চামচ,

 এলাচ গুঁড়ো - ১\৪ চা চামচ,

 চিনি - ১\২ কাপ,

 নারকেল কোরা  - ৩ চামচ 

 তেল - প্রয়োজন মতো ।

  তৈরির পদ্ধতিঃ

  প্রথমে একটি পাত্রে ময়দা দিয়ে তাতে ঘি, এলাচ গুঁড়ো, নারকেল গুঁড়ো মিশিয়ে নিন।

  এবার একটি পাত্রে জল দিয়ে তাতে চিনি ভালো করে মিশিয়ে নিন।

 এবার এই জল দিয়ে মিশ্রিত ময়দা মাখুন এবং ২০ মিনিটের জন্য রেখে দিন।

  এবার ময়দা  থেকে পুরি তৈরি করে তেলে ভাজুন।

  আপনার নারকেল পুরি প্রস্তুত।

No comments:

Post a Comment

Post Top Ad