উত্তর ২৪ পরগনা: বিজেপি পঞ্চায়েত সমিতির সদস্য ও পঞ্চায়েতের বিরোধী দলনেত্রীকে মারধর, অভিযুক্ত বিজেপি বিধায়ক ও তার অনুগামীরা। ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য।
বিজেপির বনগাঁ পঞ্চায়েত সমিতির সদস্য ও বনগাঁ কালুপুর গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেত্রীকে মারধরের অভিযোগ উঠল বনগাঁ দক্ষিণ কেন্দ্রের বিজেপি বিধায়কের অনুগামী ও স্থানীয় বিজেপি মন্ডল সভাপতির বিরুদ্ধে।
রবিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে বনগাঁ থানার কালোপুর এলাকায়। আহত পঞ্চায়েত সমিতির সদস্যের নাম অর্ণব সুর ও আহত কালুপুর পঞ্চায়েতের বিরোধী দলনেত্রীর নাম লতিকা সুর। বুকে, মাথায়, পিঠে আঘাত লেগেছে তাদের। গুরুতর আহত অবস্থায় বনগাঁ মহাকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে দুজনকে।
জানা যায়, এদিন সন্ধ্যায় কালুপুর এলাকার একটি প্রেক্ষাগৃহে বিজেপির কর্মী সম্মেলন ছিল। অভিযোগ, সেখানে তারা গেলে কালুপুর মন্ডল সভাপতি বিশ্বজিৎ ঘোষ সহ স্থানীয় বিজেপি নেতা ও বিধায়কের অনুগামীরা তাদের মারধোর করে সিঁড়ি থেকে ফেলে দেয়৷ যদিও অভিযোগ অস্বীকার করেছে স্বপন বাবু।
No comments:
Post a Comment