স্যালাড খাওয়ার পরামর্শ ডায়েটিশিয়ানসহ বড়রা সবাই দিয়ে থাকেন। শীতের মরসুম হলে স্যালাডে গাজর, বিটরুট ও মূলো থাকা উচিৎ। কিন্তু বিটরুট শরীরের জন্য যতটা উপকারী, কিছু মানুষের জন্য তা সমান ক্ষতিকরও হতে পারে! বিটরুটে প্রচুর পরিমাণে আয়রন রয়েছে, যাদের রক্তের ঘাটতি রয়েছে তাদের বিটরুট খাওয়া, এর রস, সবকিছু খাওয়ার পরামর্শ দেওয়া হয়। কিন্তু আপনি যদি কিছু সমস্যায় ভুগছেন, তাহলে বিটরুট খাওয়ার আগে জেনে নিন এতে আপনার কোনো বড় ক্ষতি হবে না তো?
নিম্ন রক্তচাপ :
আপনার রক্তচাপ কম থাকলে বিটরুট খাবেন না । বীটরুটে নাইট্রেট ভালো পরিমাণে থাকে, যা হজমের সময় নাইট্রিক অক্সাইডে রূপান্তরিত হয়। এই উপাদানটি রক্তনালীতে প্রভাব ফেলে, যার কারণে বিপিতেও প্রভাব দেখা যায়। তাই, নিম্ন রক্তচাপযুক্ত ব্যক্তিদের হয় বিটরুট এড়িয়ে চলা উচিৎ বা খুব অল্প পরিমাণে খাওয়া উচিৎ।
পাথর থাকলে :
আপনার যদি পাথরের সমস্যা না থাকে, তাহলে বিটরুট খেতে পারেন। তবে পাথর এবং বিশেষ করে কিডনিতে পাথর থাকলে বিটরুট না খাওয়াই ভালো। বিটরুটে অক্সালেটের পরিমাণ অনেক বেশি, এটি পাথর হলে কিডনির বেশি ক্ষতি হতে পারে। তাই এটি পরিহার করা উচিৎ।
এলার্জি থাকলে :
আপনার যেকোনো ধরনের অ্যালার্জি থাকলেও বিটরুট এড়িয়ে চলুন। কারও কারও বিটরুট থেকে ফুসকুড়ি হয়, চুলকানি বা পিত্তের অসুবিধাও হতে পারে। কিছু লোকের ভোকাল কর্ডের সমস্যাও হতে পারে।
No comments:
Post a Comment