যদি আচমকাই জলে পড়ে যায় প্রিয় স্মার্টফোন! ততক্ষনাৎ করুন এই পদক্ষেপ - pcn page old

Post Top Ad

Post Top Ad

Wednesday, 22 December 2021

যদি আচমকাই জলে পড়ে যায় প্রিয় স্মার্টফোন! ততক্ষনাৎ করুন এই পদক্ষেপ


যদি আপনার স্মার্টফোন জলে পড়ে যায় বা ভিজে যায় তাহলে কী করবেন? নিশ্চয়ই বলবেন দোকানে নিয়ে যাবেন। কিন্তু তাঁর আগে ঘরেই কিছু পদক্ষেপ করতে হবে, যাতে করে প্রিয় ফোনটি দোকানে দিলেও ঠিক হয়ে যায় দ্রুত। আবার এমনওও হতে পারে যে, এটি আর দোকানে নেওয়ার দরকারই হল না। তার আগেই ঠিক হয়ে গেল! তাহলে জেনে নেওয়া যাক সেই পদ্দক্ষেপগুলো সম্পর্কে-


প্রথমত, ভেজা ফোন ব্যবহার করা বিপজ্জনক হতে পারে, কারণ জল ফোনের সার্কিট নষ্ট করতে পারে এবং স্মার্টফোন চিরতরে ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই জলে পড়লে সবার আগে এটি বন্ধ করে দিন।


 এরপর ফোনটি একটি পরিষ্কার এবং শুকনো কাপড় দিয়ে মুছুন এবং তারপর এটি একটি কাগজের টিস্যু বা কিচেন তোয়ালে দিয়ে মুড়ে নিন যাতে এটি ফোনে উপস্থিত জল শুষে নেয়। 


অবিলম্বে ফোন থেকে সিম কার্ড এবং মেমোরি কার্ড সরিয়ে নিন এবং ফোনটিকে চারদিক থেকে ঝাঁকিয়ে নিন, যাতে এর ভিতরের জল বেরিয়ে আসে। এর পরে, আপনি আপনার ফোনটি চাল ভর্তি একটি বাক্সে রাখুন এবং এবং বাক্সটি শক্ত করে বন্ধ করুন। চালের দানা ফোনে উপস্থিত সমস্ত আর্দ্রতা শুষে নেয়। ফোনটি চালের বাক্সে ২৪-৪৮ ঘন্টা রাখুন।


এছাড়াও আপনি ফোনটি শুকানোর জন্য পিছনের প্যানেলটি খুলতে পারেন এবং এটি সরাসরি সূর্যের আলোতে রাখতে পারেন। রোদেও ফোনে থাকা সমস্ত জল শুকিয়ে যায়। যাইহোক, এটি করার সময়, মনে রাখা উচিৎ যে ফোনটি খুব প্রখর সূর্যের আলোতে বেশিক্ষণ রাখবেন না, কারণ এর প্লাস্টিকের উপাদানগুলিও তাপে গলে যেতে পারে।


লাস্ট বাট নোট দ্য লিস্ট- বাড়িতে হেয়ার ড্রায়ার থাকলে ফোন শুকাতে এটির ব্যবহারও করতে পারেন। তবে এক নাগারে বেশিক্ষণ হেয়ার ড্রায়ার ফোনের কাছে ধরে রাখবেন না, বিরতি নিয়ে কাজটি করবেন এবং অবশ্যই লো হিটে এটি রাখবেন। আর হ্যাঁ, ফোনটি শুকানোর জন্য কোনও গরম ওভেন বা রেডিয়েটারের কাছে রাখবেন না।  


এখানেই শেষ নয়। ফোন শুকিয়ে গেলেও একটি কাজ আপনাকে করতেই হবে দ্রুত, আর তা হল- ফোন চালু হওয়ার সাথে সাথে যত তাড়াতাড়ি সম্ভব আপনার সমস্ত ডেটার ব্যাকআপ নিন। কারণ ফোনের কিছু অংশ জলে পড়ে খারাপ যেতে পারে, তাই আপনার ফোনের ডেটাও চিরতরে চলে যাবে। 

No comments:

Post a Comment

Post Top Ad