দেশে করোনার নতুন রূপ ওমিক্রনে আক্রান্তের সংখ্যা ইতিমধ্যেই ৩৩-এ পৌঁছেছে। ওমিক্রনের ক্রমবর্ধমান হুমকির পরিপ্রেক্ষিতে মুম্বাইয়ে ১৪৪ ধারা জারি করা হয়েছে। যার অধীনে কোনও ধরনের সমাবেশ, মোর্চা সরকার ও পুলিশ কর্তৃক কঠোরভাবে নিষিদ্ধ।
এদিকে এআইএমআইএম-এর তরফে মুসলিম সংরক্ষণ নিয়ে রাজ্য জুড়ে তেরঙ্গা সমাবেশের আয়োজন করা হয়েছে। আর এই তেরঙ্গা সমাবেশে যোগ দিতে মুম্বাই পৌঁছেছেন দলের প্রধান আসাদউদ্দিন ওয়াইসি। মুম্বাইয়ের সাকিনাকা এলাকায় সন্ধ্যা ৬টা নাগাদ এক সমাবেশে ভাষণ দেবেন আসাদউদ্দিন ওয়াইসি। সাকিনাকা এলাকায় এই তেরঙ্গা সভার প্রস্তুতিতে ব্যস্ত দলীয় কর্মীরা। এই সভায় প্রায় হাজার মানুষের সমাগম হবে বলে মনে করছেন কার্যকর্তারা।
পুলিশের কাছ থেকে পাওয়া তথ্যে জানা গেছে, বাণিজ্য নগরীতে কোনও ধরনের সমাবেশ করার অনুমতি দেওয়া হয়নি। রাজ্যের দলের একমাত্র সাংসদ ইমতিয়াজ জলিলকে নিরাপত্তার কারণে আহমেদনগরে পুলিশ আটকে দেয়, ইমতিয়াজ জলিল তার সমর্থকদের সাথে ওয়াইসির সভায় যোগ দিতে মুম্বাই রওনা হয়েছিলেন।
উল্লেখ্য, করোনার নতুন রূপ ওমিক্রনে আরও একজন আক্রান্ত হওয়ায় আবারও আতঙ্কে গোটা দেশ। শনিবার, রাজধানী দিল্লীতে নতুন রূপ ওমিক্রনে আক্রান্ত দ্বিতীয় রোগী পাওয়া গেছে। অন্যদিকে, শুক্রবার মহারাষ্ট্রে নতুন রূপে আক্রান্ত হয়েছেন এমন ৭ জনের কথা জানা গিয়েছে; এর মধ্যে ৩ জন মুম্বাইয়ের, ৪ জন পুনে সংলগ্ন পিম্পরি চিঞ্চওয়াড় জেলার। এদের মধ্যে আবার ৩ বছরের একটি মেয়েও রয়েছে। শিশুটি সম্প্রতি নাইজেরিয়া থেকে ফিরে আসা ওমিক্রন আক্রান্ত মহিলার সংস্পর্শে এসেছিল।
No comments:
Post a Comment