প্রতিটি মানুষের মনে ইচ্ছা থাকে সাজানো-গোছানো স্বপ্নের বাড়ি। কিন্তু পথ কুকুরদের জন্য বাড়ি তৈরীর ইচ্ছে নিশ্চয় শোনেননি।
এবারে পথ কুকুরদের জন্য স্বপ্নের বাড়ি তৈরির পরিকল্পনা নেই মালদার কাজী গ্রামের পঞ্চায়েতের অক্ষয় পুর গ্রামের এক দরিদ্র পরিবারের যুবক সন্তোষ দেব।
ছোটবেলা থেকেই এই এলাকার সব কুকুরদের খাওয়া-দাওয়া করায় এই যুবক। শীত-গ্রীষ্ম-বর্ষা প্রচন্ড কষ্টের মধ্যে থাকতে হয় এই পথ কুকুরদের। প্রচন্ড ঠান্ডা বা বৃষ্টিতে রাস্তায় ঠাঁই নেই তারা।
দৈনন্দিন জীবনের পথ কুকুরদের এই করুণ দশার সাক্ষী আমরা অনেকেই। তবে বিষয়টি অনেকটাই গা শয়া হয়ে গিয়েছে। কিন্তু এক্ষেত্রে ব্যতিক্রম মালদার অক্ষয় গ্রামের যুবক সন্তোষ দেব।
কুকুরদের জন্য কিছু একটা করার ইচ্ছে মনের কোণে জায়গা করে নেয় অনেক আগেই। তবে সঠিক দিশা মিলছিল না। শেষ পর্যন্ত নিজের ঘরেই থাকার ব্যবস্থা করে দেই এই প্রথ কুকুরদের।
এ বিষয়ে সন্তোষ দেব জানাই, শীত, বর্ষা, গ্রীষ্ম, প্রথ কুকুরদের খুব কষ্টের মধ্যে থাকতে হয়। আমি এই সংবাদমাধ্যমের কাছে জানাই যে পশু প্রেমিকদের কাছে যদি এই সংবাদটা পৌঁছে দেন। তাহলে যদি সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারে তাহলে আমি এই এলাকার গ্রামগুলোয় এই ব্যবস্থা করতে পারি।
No comments:
Post a Comment