ক্রিসমাসের পর তাপমাত্রা বাড়ার সম্ভাবনা আবহাওয়া দফতরের।
আগামী দুদিন উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের রাতের তাপমাত্রা কোন পরিবর্তন নেই, অর্থাৎ এখন যে ঠান্ডা টা আছে সেই ঠান্ডাটা আগামী দুদিন থাকবে।
দুদিন পর থেকে রাতের তাপমাত্রা একটু করে বাড়বে। কারন ২৪ তারিখ ২৬ তারিখ দুটি পশ্চিমী ঝঞ্ঝা উত্তর ভারতে হিট করবে তার ফলে আমাদের উত্তর-পশ্চিম দিক থেকে যে ঠাণ্ডা হাওয়াটা আছে সেটি বাধাপ্রাপ্ত হবে সেই কারণে ঠান্ডা কমতে থাকবে।
উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের বৃষ্টির কোন সম্ভাবনা নেই। কিন্তু ২৫ তারিখে আকাশ মেঘলা থাকবে। আমরা এখন যে ঠান্ডাটা পাচ্ছি ক্রিসমাসে এই ঠান্ডাটা থাকবে না। তাপমাত্রা অনেকটা বেশি থাকবে, জানালেন হাওয়া অফিসের অধিকর্তা।
No comments:
Post a Comment