দিল্লী এবং হরিদ্বারে ৭৬জন আইনজীবী ধর্মীয় সমাবেশ থেকে মুসলিম গণহত্যার আহ্বানের ঘটনায় চিন্তিত৷ এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তারা প্রধান বিচারপতি এনভি রমনাকে চিঠি দিয়ে সুপ্রিম কোর্টের অবিলম্বে ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন। চিঠিতে আইনজীবীরা পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগও তুলেছেন।তারা বলেন, বর্তমান সময়ে ধর্মীয় বিদ্বেষ ছড়ানো একটি সাধারণ অভ্যাস হয়ে দাঁড়িয়েছে।এ ধরনের কর্মসূচি বন্ধে বিচার বিভাগের জরুরী হস্তক্ষেপ প্রয়োজন।
প্রশান্ত ভূষণ, বিন্দা গ্রোভার, সালমান খুরশিদ এবং পাটনা হাইকোর্টের প্রাক্তন বিচারক অঞ্জনা প্রকাশ সহ আইনজীবীদের স্বাক্ষরিত চিঠিতে বলেছেন, ধর্মীয় অনুষ্ঠানে করা মন্তব্যকে ঘৃণামূলক বক্তব্য বলা যাবে না। দেশের ঐক্যের জন্য বিপজ্জনক এমন একটি সম্প্রদায়কে শেষ করার জন্য উন্মুক্ত আহ্বান জানানো হয়েছে, শুধু তাই নয় দেশের লাখ লাখ মুসলমানের জীবন হুমকির মুখে রয়েছে।
কয়েকদিন আগে হরিদ্বারের ধর্মসংসদ থেকে মুসলিম গণহত্যার ডাক দিয়েছিলেন সাধুরা। সাধ্বী অন্নপূর্ণা বলেছিলেন, "আপনি যদি তাদের ধ্বংস করতে চান তবে আপনাকে তাদের হত্যা করতে হবে। আমাদের এমন ১০০ জন লোক দরকার যারা তাদের মধ্যে ২০ লক্ষকে মেরে ফেলতে পারে।" তবে উদ্যোক্তারা দাবী করেছেন যে তারা কিছু ভুল বলেননি হিন্দু রক্ষা সেনার প্রবোধানন্দ গিরি বলেছেন যে তারা যা বলেছেন তাতে তারা লজ্জিত নন তাই মন্তব্য করার প্রশ্নই নেই। ভাইরাল ভিডিওতে প্রবোধানন্দ গিরিকে বলতে শোনা যাচ্ছে মায়ানমারের পুলিশ, রাজনীতিবিদ, সেনাবাহিনী এবং প্রত্যেক হিন্দুর কাছে অস্ত্র থাকা উচিৎ।তাহলে শুরু করুন সাফাই অভিযান আর কোনও পথ খোলা নেই।
তবে সভ্য সমাজের মানুষ সর্বসম্মতিক্রমে সাধুদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবী জানিয়েছেন। হরিদ্বার ধর্ম সংসদের চার দিন পর, পুলিশ একই নামে একটি এফআইআর দায়ের করেছে, পরে ধরম দাস এবং সাধ্বী অন্নপূর্ণার নাম যুক্ত করা হয়েছে, তবে পুলিশ এখনও ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর জন্য কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
No comments:
Post a Comment