কৃষকরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছ থেকে ক্ষমা চান না : কিষাণ ইউনিয়ন নেতা - pcn page old

Post Top Ad

Post Top Ad

Monday, 27 December 2021

কৃষকরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছ থেকে ক্ষমা চান না : কিষাণ ইউনিয়ন নেতা



গতকাল, ২৬ ডিসেম্বর রবিবার ভারতীয় কিষান ইউনিয়ন (বিকেইউ) নেতা রাকেশ টিকাইত বলেন, "কৃষকরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছ থেকে ক্ষমা চান না এবং তারা বিদেশে তার ভাবমূর্তি নষ্ট করতে চান না।"


তার এই বিবৃতিটি কেন্দ্র তিনটি কৃষি আইন বাতিল করার কয়েকদিন পরে এসেছে যার বিরুদ্ধে বেশ কয়েকটি কৃষক ইউনিয়ন প্রায় এক বছর ধরে প্রতিবাদ করে আসছিল। বিকেইউ নেতা একটি ট্যুইটে বলেন "আমরা চাই না প্রধানমন্ত্রী ক্ষমা চান। আমরা বিদেশে তার সুনাম ক্ষুণ্ণ করতে চাই না। কোনও সিদ্ধান্ত নেওয়া হলে তা কৃষকদের সম্মতি ছাড়া করা হবে না। আমরা সততার সঙ্গে ক্ষেতে চাষ করি কিন্তু দিল্লী টাকা দেয়নি।  আমাদের দাবীর প্রতি মনোযোগ দিন।" (মোটামুটি হিন্দি থেকে অনুবাদ)


তিনটি বাতিল কৃষি আইন নিয়ে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমারের সাম্প্রতিক বিবৃতিতে প্রতিক্রিয়া জানিয়ে মিঃ টিকাইত বলেন যে, এই মন্তব্যটি কৃষকদের প্রতারিত করার উদ্দেশ্যে এবং প্রধানমন্ত্রীকেও অপমানিত করবে।


নাগপুরে একটি অনুষ্ঠানে মিঃ তোমার বলেন "আমরা খামার আইন নিয়ে এসেছি। কিছু লোক এটি পছন্দ করেনি। কিন্তু সরকার হতাশ নয়। আমরা এক ধাপ পিছিয়েছি এবং আমরা আবার এগিয়ে যাব কারণ কৃষকরা ভারতের মেরুদণ্ড এবং যদি  মেরুদণ্ড মজবুত হলে দেশ শক্তিশালী হবে।”


তবে মন্ত্রী পরে স্পষ্ট করে দিয়েছিলেন যে কেন্দ্রের খামার আইন পুনঃপ্রবর্তনের কোনও পরিকল্পনা নেই এবং যোগ করে যে একটি প্রোগ্রামের সময় তার বক্তব্য ভুল উদ্ধৃত করা হয়েছিল। এদিকে মিঃ টিকাইত হুমকি দিয়েছেন যে যদি কেন্দ্র পুনরায় খামার আইন চালু করে তাহলে আবার আন্দোলন শুরু করবে।


তিনটি খামার আইন ১৯ নভেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাতিল করেছিলেন৷ এই বিলগুলি ২৩ নভেম্বর শুরু হওয়া সংসদের শীতকালীন অধিবেশন চলাকালীন পাস হয়েছিল। কৃষকরা, যারা প্রায় এক বছর ধরে তিনটি আইনের বিরুদ্ধে দিল্লীর সীমান্তে বিক্ষোভ করছিল, তারা তাদের আন্দোলন স্থগিত করে তাদের বাড়িতে ফিরে গেছে।

No comments:

Post a Comment

Post Top Ad