শিলিগুড়ি: বাংলাদেশে পাচারের আগে নিউ জলপাইগুড়ির পুলিশের জালে দুই পাচারকারী, উদ্ধার ৪০টি গরু। মঙ্গলবার রাতে এন জে পি থানার পুলিশ গরু উদ্ধার করে ও পাচারকারীদের গ্ৰেফতার করে। ধৃতদের নাম করন চৌহান ও এম ডি রফিকুল।
এদিন পাঞ্জিপাড়া থেকে বাংলাদেশ পাচারের আগে ফুলবাড়ি টোল গেটে WB73D- 8489 ও WB91 - 1307 নম্বরের দুটি ট্রাক আটক করে পুলিশ। গাড়িতে তল্লাশী চালিয়ে উদ্ধার হয় ৪০টি গরু। ঘটনায় গ্রেফতার করা হয় গোয়াল পোখোরের বাসিন্দা করন চৌহান ও বাগডোগরার বাসিন্দা এম ডি রফিকুলকে। এদের কাছ থেকে কোন বৈধ কাগজপত্র পাওয়া যায়নি।
পুলিশ সূত্রে জানা গেছে দির্ঘদিন ধরেই এই পাচারকারীরা অবৈধ ভাবে গরু পাচারে সক্রিয়। বুধবার ধৃতদের জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়।
No comments:
Post a Comment