মাটি খুঁড়তেই উদ্ধার বস্তাভর্তি আধার কার্ড, তুঙ্গে শাসক-বিরোধী তরজা - pcn page old

Post Top Ad

Post Top Ad

Tuesday, 16 November 2021

মাটি খুঁড়তেই উদ্ধার বস্তাভর্তি আধার কার্ড, তুঙ্গে শাসক-বিরোধী তরজা


হাওড়া: মাটি খুঁড়তেই উদ্ধার বস্তাভর্তি আধার কার্ড। চাঞ্চল্যকর এই ঘটনাটি আবারও ঘটেছে হাওড়ায়, যা নিয়ে শাসক-বিরোধী রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে।


মঙ্গলবার দুপুরে জগৎবল্লভপুরের শংকরহাটি দু নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ব্রাহ্মণপাড়ায় মাঠের মধ্যে থেকে উদ্ধার হয় বস্তাভর্তি আধার কার্ড। এই ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। প্রাথমিকভাবে জানা গেছে ওই বস্তায় প্রায় ৭০০ আধার কার্ড ছিল। 


এদিন দুপুরে পঞ্চায়েত কর্মীরা পাঁচিল গাঁথার সময় মাটি খুঁড়লে প্লাস্টিকের ব্যাগ ভর্তি আধার কার্ড উদ্ধার হয়। সঙ্গে সঙ্গে গ্রামবাসীরা খবর দেয় স্থানীয় গ্রাম পঞ্চায়েত অফিস এবং জগৎবল্লভপুর থানায়। পুলিশ এসে আধার কার্ড গুলি উদ্ধার করে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে জগৎবল্লভপুর থানার পুলিশ। 


উল্লেখ্য, কিছুদিন আগে ডোমজুড় রাস্তার ধারের ঝোপ থেকে উদ্ধার হয়েছিল ১৫০ টি আধার কার্ড। পরপর এই ধরনের ঘটনা ঘটায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে, যেহেতু পোস্টাল ডিপার্টমেন্ট কেন্দ্রীয় সরকারের হাতে তাই বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলকে হারাতে এই আধার কার্ড তৈরি হয়। এতে বিজেপির চক্রান্ত রয়েছে। যদিও বিজেপির পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হচ্ছে।

No comments:

Post a Comment

Post Top Ad