৬০ লক্ষ টাকার অবৈধ কাফ সিরাপ উদ্ধার, ধৃত ১ - pcn page old

Post Top Ad

Post Top Ad

Tuesday, 16 November 2021

৬০ লক্ষ টাকার অবৈধ কাফ সিরাপ উদ্ধার, ধৃত ১


শিলিগুড়ি: পাচারের আগেই বিপুল পরিমাণ অবৈধ কাফ সিরাফ উদ্ধার পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের। ঘটনায় গ্রেফতার করা হয়েছে এক জনকে। ধৃতের নাম সুভাষ সিং, সে পূর্ব মেদিনীপুরের বাসিন্দা। 


জানা গিয়েছে, গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে নিউ জলপাইগুড়ি থানার অধীন ফুলবাড়ী ঘোষ পুকুর বাইপাস এলাকায় অভিযান চালিয়ে একটি ট্রাক আটক করে স্পেশাল টাস্ক ফোর্স। ট্রাকে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় ৩০ হাজার বোতল অবৈধ কাফ সিরাফ। 


এই ঘটনায় ট্রাক চালককে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার হওয়া কাফ সিরাফের বাজার মূল্য ৬০ লক্ষ টাকা। ডালখোলা থেকে ত্রিপুরা নিয়ে যাওয়া হচ্ছিল এই অবৈধ কাফ সিরাপ।

No comments:

Post a Comment

Post Top Ad