কাশ্মীরি পনির বানান স্বাদ নিয়ে খান - pcn page old

Post Top Ad

Post Top Ad

Tuesday, 16 November 2021

কাশ্মীরি পনির বানান স্বাদ নিয়ে খান

 



আপনি নিশ্চয়ই শাহী পনির বা মসালা পনির অনেকবার বানিয়েছেন।  আমরা আপনাকে  কাশ্মীরি পনির বানানোর রেসিপি জানাবো। একবার টেস্ট করে দেখুন ভুলে যাবেন পুরোন রেসিপি।  আসুন, জেনে নিন এর রেসিপি-


 উপাদান :

টুকরো করা পনির - ১কাপ

 দুধ - ১/২ কাপ

 তেল - ১চা চামচ

 জিরে - ১ চা চামচ

 হলুদ গুঁড়ো - ১/২ চা চামচ

 তেজপাতা - ২টি 

  আদা বাটা - ১/২ চা চামচ

 গরম মসলা গুঁড়ো - ১/২ চা চামচ

 নুন - স্বাদ মতো 

 জাফরান - এক চিমটি


 গুঁড়ো মশলা তৈরি করতে লাগবে :

 লবঙ্গ - ৩

 এলাচ - ৩

 মৌরি - ২টেবিল চামচ

 মেথি - ১ চা চামচ


পদ্ধতি:

 প্রথমে লবঙ্গ, এলাচ, মৌরি এবং মেথির গুঁড়ো একটি পেস্ট রেডি করুন। এবার কড়াইতে তেল গরম করে তাতে জিরে তেজপাতা ফোড়ন দিন। তাতে  দুধ যোগ করুন এবং এটি ফুটতে দিন।  দুধ ফুটতে শুরু করলে হলুদ গুঁড়ো, আদা বাটা , গরম মশলা গুঁড়ো, এবং জাফরান দিন।


 আঁচটা কমিয়ে, পনিরের টুকরো গুলো দিয়ে দিন।  দুধে পনির ফুটে উঠলে তারপরে নুন মেশান।  পনির নরম হওয়া পর্যন্ত অল্প আঁচে রান্না করুন।  গ্যাস বন্ধ করে গরম গরম পরিবেশন করুন।

No comments:

Post a Comment

Post Top Ad