বিজেপির পথসভায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতিদের হামলা, আহত দুই বিজেপি কর্মী। রবিবার সন্ধ্যায় বারাসত কোটরা কন্দম্বগাছি এলাকায় ঘটনাটি ঘটেছে। আহত দুজনের মধ্যে একজন গুরুতর আহত, তাকে বারাসতে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
বারাসত সাংগঠনিক জেলার কনভেনার অনুপ দাসের নেতৃত্বে পেট্রোল ডিজেলের দাম রাজ্য সরকারের কমাচ্ছে না, তারই প্রতিবাদে পথসভা চলছিল কোটরা কদম্বগাছি বিজেপি কার্যালয়ের সামনে। অভিযোগ সেই সময় স্থানীয় উপপ্রধানের ছেলের নেতৃত্ব তৃণমূল আশ্রিত দুষ্কৃতিরা রড নিয়ে বিজেপি কর্মীদের উপর চড়াও হয়। রডের আঘাতে দুজন বিজেপি কর্মী আহত হয়, যার মধ্যে একজনকে নিয়ে যাওয়া হয় বারাসত হাসপাতালে।
বিজেপি নেতৃত্বের দাবী, এই ঘটনা সর্বত্রই ঘটে চলেছে,পুলিশকে জানিয়েও কোন লাভ হচ্ছে না। এই ঘটনা নিয়ে দত্তপুকুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক কে ফোন করা হলে ফোন তোলে না বলে অভিযোগ।তবে বিজেপির তরফ থেকে দত্তপুকুর থানায় অভিযোগ জানাবে বলে জানায়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ায় রবিবার সন্ধ্যায়।
No comments:
Post a Comment