গুলিবিদ্ধ তৃণমূল নেতা, ভর্তি হাসপাতালে - pcn page old

Post Top Ad

Post Top Ad

Sunday, 21 November 2021

গুলিবিদ্ধ তৃণমূল নেতা, ভর্তি হাসপাতালে

 


গুলিবিদ্ধ হয়ে মারাত্মক জখম অবস্থায় ভর্তি হলেন রাজগঞ্জ এর এক তৃণমূল নেতা। তার মাথায় গুলি লেগেছে। রবিবার রাতে ঘটনাটি ঘটে। ওই তৃণমূল নেতা সোলেমান আলী (৫৫)। তার বাড়ি বলরাম এলাকায়।


 রাজগঞ্জের ভুটকি গন্ডার মোড় এলাকায় একটি লটারি দোকানে বসে ছিলেন তিনি। সেসময় বাইক নিয়ে এসে দুই অজ্ঞাত পরিচয়ের ব্যক্তি লটারি দোকানের সামনে দাড়ায়। বাইক তখন চালু অবস্থায় ছিল। অন্যজন বাইক থেকে নেমেই সোলেমানের মাথায় গুলি করে পালিয়ে যায়। স্থানীয়রা ধাওয়া করছিলেন। কিন্তু ততক্ষণে অন্ধকারে হারিয়ে যায় ওই দু'জন। 


ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় পড়ে থাকে সোলেমান। সেই গুলিটি ছিটকে লটারি দোকানদার এর লাগে। তিনিও আহত হন। তার বাড়ি সেল্টারবাড়ি। দু'জনকেই মারাত্মক জখম অবস্থায় ফুলবাড়ী একটি নার্সিংহোমে নিয়ে আসা হয়। সেখান থেকে রেফার করা হয় শিলিগুড়ির একটি নার্সিংহোমে।


 জানা গেছে, সোলেমান ব্লকের একজন প্রভাবশালী তৃণমূল নেতা। তার চা বাগান রয়েছে। কিন্তু কেন এই গুলি ? কারা গুলি চালাল তা এখনও স্পষ্ট নয় । এর পেছনে ব্যবসা সংক্রান্ত বিষয় নাকি রাজনৈতিক রয়েছে তা জানা যায়নি । তবে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে রাজগঞ্জ থানার পুলিশ।

No comments:

Post a Comment

Post Top Ad