উত্তর ২৪ পরগনা: বিজেপির প্রতিবাদ সভায় তৃণমূলের হামলার অভিযোগ, অভিযোগ অস্বীকার তৃণমূলের। দত্তপুকুর থানা কদমগাছি স্টেশন সংলগ্ন বিজেপির দলীয় কার্যালয়ের সামনে পেট্রোল ডিজেলের ওপর থেকে রাজ্য সরকারের ভ্যাট কমানোর দাবীতে প্রতিবাদ সভা করে বিজেপি। সেই সভায় হামলার অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে।
অভিযোগ, রবিবার সন্ধ্যা ছ'টা নাগাদ বিজেপির পথসভা চলাকালীন হঠাৎই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা সভায় উপস্থিত বেশ কয়েকজন বিজেপি কর্মীকে মারধর করে। পাশাপাশি চেয়ার ও মাইক ভাঙচুর করা হয়। ঘটনায় আহত দুজনকে বারাসাত হাসপাতালের নিয়ে যাওয়া হলে, একজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় এবং এক বিজেপি কর্মীর আঘাত গুরুতর হওয়ায় তাঁকে হাসপাতলে ভর্তি করা হয় ।
ঘটনায় বিজেপির অভিযোগ তৃণমূলের উপ পঞ্চায়েত প্রধানের ছেলে স্বদেশ মন্ডলের নেতৃত্বে হামলা চালানো হয়, যদিও হামলার কথা অস্বীকার করে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। তিনি জানান, বিজেপির সভাপতি কে হবে সেই নিয়ে বিজেপির গোষ্ঠী কোন্দলের জেরেই এই ভাংচুরের ঘটনা। তৃণমূলের বদনাম করতেই এটা উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে। আমাদের ত্রিপুরা যেভাবে তৃণমূলের উপর হামলা হচ্ছে এটা বিজেপির সংস্কৃতি, বাংলায় আমরা এই সংস্কৃতির মানি না। সম্পূর্ণ মিথ্যা অভিযোগ।
No comments:
Post a Comment