মালদার মানিকচকের নুরপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার নুরপুর বাসস্ট্যান্ডের কাছে একটি তুলো কারখানায় আগুন লাগে। প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে। আহত বা গুরুতর ক্ষয়ক্ষতির কোনও তাৎক্ষণিক খবর পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পাশের দুটি বাড়িতে ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন প্রথমে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে মালদহ ও চঞ্চলের দুটি দমকলকর্মী ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
No comments:
Post a Comment