প্যাঙ্গোলিনের আঁশ ও হরিণের চামড়া সহ গ্রেফতার ১ - pcn page old

Post Top Ad

Post Top Ad

Sunday, 21 November 2021

প্যাঙ্গোলিনের আঁশ ও হরিণের চামড়া সহ গ্রেফতার ১


শিলিগুড়ি: প্যাঙ্গোলিনের আঁশ ও হরিণের চামড়া সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল বনদপ্তর। সারুগাড়া রেঞ্জের আধিকারিকেরা তাকে রবিবার ভোররাতে গ্ৰেফতার করে। ধৃতের নাম বিষ্ণু জৈন, বাড়ি আসামের তেজপুর এলাকায়।


বন দপ্তর সূত্রে জানা গিয়েছে, এদিন ভোররাতে ওদলাবাড়ি বাইপাস এলাকায় ওই ব্যক্তিকে গ্ৰেফতার করা হয়। সে এইগুলি নেপালে পাচার করতে নিয়ে যাচ্ছিল। জিজ্ঞাসাবাদে সে তা স্বীকার করে নেয়। 


জানা গিয়েছে, গোপন সূত্রের খবরের ভিত্তিতে বনদপ্তরের সারুগাড়া রেঞ্জের বনকর্মীরা রেঞ্জার সঞ্জয় দত্তের নেতৃত্বে ওদলাবাড়ির বাইপাস এলাকায় ক্রেতা সেজে অভিযান চালিয়ে ১৫৫ সেন্টিমিটার একটি হরিণের চামড়া ও ২.১০০ কেজি প্যাঙ্গোলিনের আঁশ সহ তাঁকে গ্রেফতার করে। তবে, ওই ব্যক্তির সঙ্গে থাকা আরও দু'জন পালিয়ে যেতে সক্ষম হয়।

 


No comments:

Post a Comment

Post Top Ad