কলকাতা: আরজিকর পড়ুয়াদের আন্দোলন চলছে ১৭ দিন ধরে। বুধবার আরজিকর হাসপাতাল কর্তৃপক্ষ পড়ুয়াদের কাছে গিয়ে হাত জোড় করে অনুরোধ জানিয়েছেন। তাদের অনশন এবং আন্দোলন তুলে নেওয়া হোক। তবে পড়ুয়ারা তাদের দাবীতে অনড় রয়েছেন এখনও পর্যন্ত। তাহলে আরজিকর হাসপাতালে পড়ুয়াদের আন্দোলন আর কতদিন চলবে সেটাই প্রশ্ন উঠছে।
পাশাপাশি পড়ুয়ারা বলছেন, প্রিন্সিপালকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। সেই সঙ্গে তাদের একাধিক দাবীও রয়েছে। সেগুলো মেনে নিলে তারা আন্দোলন তুলে নেবে। যদিও ছাত্রদের সঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষের আলোচনা হলেও কোন সমাধান সূত্র বের হয়নি বরং আন্দোলনের জোর বাড়াতে তারা হাসপাতাল কর্তৃপক্ষকে নানান বিষয় নিয়ে অভিযোগ করছেন।
শুধুমাত্র তাই নয় বিভিন্নভাবে ছাত্রদের ফোন করে তাদের অ্যাটেনডেন্স সহ নানান বিষয় নিয়ে হুমকি দেওয়া হচ্ছে। তারা আন্দোলন চালিয়ে গেলে অনেক অসুবিধার মধ্যে পড়তে হতে পারে। ফলে এই ছাত্ররা প্রশ্ন করলে হাসপাতাল কর্তৃপক্ষ সঠিক উত্তর দিতে পারেননি। তাঁরা বিষয়টি জানেন না বলে এড়িয়ে যান।
No comments:
Post a Comment