নদিয়া: লক্ষ্মী পুজোর দিনেই লক্ষ্মী হারা হল পরিবার। বুধবার সকালে নেশাগ্রস্থ যুবকের তান্ডব, নেশাগ্রস্থ যুবকের হাতে থাকা ধারালো অস্ত্রের আঘাতে মৃত্যু হল এক যুবতীর। ঘটনায় গুরুতর আহত আরও দুই। তাদের আশঙ্কাজনক অবস্থায় রানাঘাট মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সূত্রের খবর, বুধবার সকালে নদিয়ার ধানতলা থানার পাঁচবেরিয়া ঘোষ পাড়া এলাকায় পিন্টু হাজরা নামের এক যুবক নেশাগ্রস্থ অবস্থায় ধারালো অস্ত্র নিয়ে হঠাৎই স্থানীয় শ্যামাশ্রী হাজরা (২৫) নামে এক যুবতীর ওপর চড়াও হয়। অভিযোগ, ওই যুবকের হাত থেকে ওই যুবতীকে উদ্ধার করতে এলে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন নরেন ঘোষ (৬৫) ও বিশ্বনাথ হাজরা (৭০) নামের আরও দুই জন। পরে আক্রান্তদের চিৎকারে স্থানীয় মানুষজন ছুটে এসে কোনও ক্রমে ওই যুবককে ধরে ফেলে।
পরে স্থানীয়রা আক্রান্তদের রানাঘাট মহকুমা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক শ্যামাশ্রী হাজরাকে মৃত বলে ঘোষণা করে। বাকি দুই আহত রানাঘাট হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনায় পুলিশ অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে। তবে কি কারনে ওই যুবক এই ধরণের ঘটনা ঘটালো তা স্পষ্ট নয়। ঘটনার তদন্ত শুরু করেছে ধানতলা পুলিশ। শোকের ছায়া মৃতের পরিবারে।
No comments:
Post a Comment