আগ্রা: পাকিস্তান-পন্থী স্লোগান তোলার জন্য আগ্রায় গ্রেপ্তার হওয়া তিন কাশ্মীরি ছাত্রের বিরুদ্ধে বৃহস্পতিবার রাষ্ট্রদ্রোহের মামলা দায়ের করা হয়েছে। উত্তরপ্রদেশ পুলিশের আধিকারিকরা এ তথ্য জানিয়েছেন। আধিকারিকরা বলেন যে, উল্লেখিত শিক্ষার্থীদের মধ্যে দু'জনের বয়স ২০ বছর এবং একজনের বয়স ২১ বছর।
স্পেশাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুধা যাদব তিন ছাত্রকে ১১ নভেম্বর পর্যন্ত জেলহাজতে পাঠান। বিচারে রাষ্ট্রদ্রোহের ১২৪এ ধারা বাড়িয়েছে পুলিশ। আগ্রা আদালত এই ছাত্রদের ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়েছে, বলে আধিকারিকরা জানান।
তিন শিক্ষার্থীকে পেশ সময় হট্টগোল হয়। আদালত থেকে বের হওয়ার সময় কয়েকজন তাদের মারধর করে বলে অভিযোগ। এসময় কয়েকজন পাকিস্তান মুর্দাবাদ স্লোগান দেন। এদিকে, জম্মু ও কাশ্মীরের একটি ছাত্র সংগঠন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে ছাত্রদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা প্রত্যাহারের আহ্বান জানিয়েছে।
উল্লেখ্য, টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে পাকিস্তানের জয়ের পরে, তিন অভিযুক্ত কাশ্মীরি ছাত্র হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস পোস্ট করেছিলেন। তারা পাকিস্তানের জয় উদযাপন করেছেন বলে অভিযোগ ওঠে। দেশবিরোধী স্লোগান ওঠার বিষয়টি জানাজানি হওয়ার পর কলেজ ম্যানেজমেন্ট তিন কাশ্মীরি ছাত্র আরশিদ ইউসুফ, শওকত আহমেদ গণি, বারগাঁওয়ের বাসিন্দা এবং বান্দিপোরার বাসিন্দা ইনায়াত আলতাফ শেখকে বরখাস্ত করে।
No comments:
Post a Comment