নিজস্ব প্রতিনিধি, উত্তর ২৪ পরগনা: ১৩ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগ। ধৃত কিশোরীর বাবার বন্ধু। ঘটনাটি ঘটেছে গোবরডাঙ্গা থানা রেল ব্রিজ কলোনি এলাকায়। কিশোরীর মা মারা গেছে অনেকদিন আগেই। ৩ মাস আগে বাবা মারা গেছে। গোবরডাঙ্গা রেল ব্রিজ লাগোয়া এলাকায় সে থাকত।
দুমাস আগে অভিযুক্ত ঘুরতে যাওয়ার নাম করে তাকে জঙ্গলে নিয়ে গিয়ে ধর্ষণ করে। কাউকে সে সেই কথা বললে প্রাণে মারার হুমকি ও দেয় অভিযুক্ত। ফলে কিশোরী কাউকে কিছু বলেনি। কিশোরীর শারীরিক অবস্থা অবনতি হাওয়ার হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে চিকিৎসকরা জানতে পারে কিশোরী অন্তঃসত্ত্বা।
তখনই কিশোরী ও কিশোরী দিদা গোবরডাঙ্গা থানার দ্বারস্থ হয় এবং লিখিত অভিযোগ দায়ের করে লিখিত অভিযোগের ভিত্তিতে গোবরডাঙ্গা থানার পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে।
পুলিশ সূত্রে জানা যায় ধৃত ওই ব্যক্তির নাম দীপঙ্কর মজুমদার (সাহেব) বয়স ৪৮ বছর। গোবরডাঙ্গা রেল ব্রিজ কলোনিতে তার বাড়ি। বন্ধুর মেয়েকে একাধিকবার ধর্ষণের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং অভিযুক্তকে আজ বারাসত আদালতে পাঠানো হয়েছে সাত দিনের পুলিশি হেফাজত চেয়ে।
No comments:
Post a Comment