হৃদরোগ কেড়ে নিল আরও এক সুপারস্টারের জীবন, সকলকে কাঁদিয়ে না ফেরার দেশে পুনীত রাজকুমার - pcn page old

Post Top Ad

Post Top Ad

Friday, 29 October 2021

হৃদরোগ কেড়ে নিল আরও এক সুপারস্টারের জীবন, সকলকে কাঁদিয়ে না ফেরার দেশে পুনীত রাজকুমার


বিনোদন জগতে আবারও শোকের ছায়া। চলে গেলেন জনপ্রিয় অভিনেতা পুনীত রাজকুমার। মাত্র ৪৬ বছর বয়সে হৃদরোগ কেড়ে নীল এই তরুণ অভিনেতার প্রাণ। শুক্রবার বেঙ্গালুরুর একটি হাসপাতালে আইসিইউতে ভর্তি করা হয়েছিল তাঁকে, বুকে ব্যথা অনুভব করছিলেন তিনি। কিন্তু শেষ রক্ষা হল না। জীবন যুদ্ধে হেরে গেলেন পুনীত।  

 

অভিনেতার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন ক্রিকেটার ভেঙ্কটেশ। তিনি ট্যুইট করে বলেছেন, 'পুনীত রাজকুমার মারা গেছেন। তার পরিবার, বন্ধুবান্ধব এবং ভক্তদের প্রতি আমার সমবেদনা। ভক্তদের শান্তি বজায় রাখতে এবং তার পরিবারকে সমর্থন করার জন্য প্রার্থনা করছি।'


জানা গিয়েছে, কন্নড় অভিনেতা পুনীত রাজকুমারের স্বাস্থ্যের অবনতি হওয়ার পরে তাকে বেঙ্গালুরুর বিক্রম হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছিল। বিক্রম হাসপাতালের ডাঃ রঙ্গনাথ নায়ক বলেছেন, "বুকে ব্যথার কারণে সকাল ১১.৩০ টায় অভিনেতা পুনীত রাজকুমারকে ভর্তি করা হয়েছিল। তার অবস্থা সঙ্কটজনক ছিল যখন হাসপাতালে আনা হয় তাঁকে। পুনীত রাজকুমারকে আইসিইউতে চিকিৎসা দেওয়া হলেও তাকে বাঁচানো যায়নি।"


 

এদিকে পুনীত রাজকুমারের প্রয়াণের খবর শুনে শোকের ছায়া নেমেছে দক্ষিণী চলচ্চিত্র জগতের পাশাপাশি বিটাউনেও। বলিউড তারকা সোনু সুদ তাঁকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন, স্মরণ করেছেন। বিখ্যাত পরিচালক ও প্রযোজক, পরিচালক রাম গোপাল ভার্মাও ট্যুইট করে অভিনেতাকে শ্রদ্ধা জানিয়েছেন। এর পাশাপাশি বনি কাপুরও ট্যুইট করে শ্রদ্ধা জানিয়েছেন। পাশাপাশি ভক্তরা তারকার মৃত্যুতে গভীর ভাবে শোকাহত।


অন্যদিকে, পুনীতের অসুস্থতার খবর শুনে অভিনেতার খোঁজ নিতে হাসপাতালে গিয়েছিলেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসভরাজ এস বোমাই। 


উল্লেখ্য, অভিনেতা পুনীতকে অনুরাগীরা আপু বলে ডাকেন। কিংবদন্তি অভিনেতা রাজকুমার এবং পার্বথাম্মার ছেলে তিনি। তিনি ২৯টিরও বেশি কন্নড় ছবিতে কাজ করেছেন। পুনীত রাজকুমার শিশুশিল্পী হিসেবে তার কর্মজীবন শুরু করেন। কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রির সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেতাদের তালিকায় তার নাম রয়েছে। ১৯৮৫ সালে, তিনি সুপারহিট এবং তারপর বেট হুভুর জন্য শিশু শিল্পীর হিসেবে জাতীয় পুরস্কার পান পুনীত।






No comments:

Post a Comment

Post Top Ad