নিজস্ব প্রতিনিধি, উত্তর ২৪ পরগনা: হাবড়া অশোকনগরের একাধিক জায়গা জলমগ্ন অবস্থায় রয়েছে। টানা বৃষ্টির জেরে হাবড়া অশোকনগরের বেশ কয়েকটি ওয়ার্ড জলের তলে। এমনকি অনেক জায়গাতেই দীর্ঘদিন ধরেই জলমগ্ন অবস্থায় রয়েছে। জলের ভোগান্তিতে নাজেহাল হয়ে পড়েছে মানুষের জীবনযাত্রা। গ্রামবাসীদের দীর্ঘদিন ধরে হাবরা অশোকনগরের জল নিকাশি ব্যবস্থার মাস্টার প্ল্যান করা হবে বলেও বিভিন্ন নেতারা আশ্বাস দিলেও এখনও হয়নি কোনও সুরাহা। স্থানীয় বাসিন্দারা বলেন দীর্ঘদিন ধরেই নাজেহাল অবস্থা হয়ে রয়েছে।
হাবড়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড ৮ নম্বর ওয়ার্ড ও ২১ নম্বর ওয়ার্ডের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন অবস্থায় রয়েছে। এছাড়া অশোকনগর কল্যাণগড় পৌরসভা ২ নম্বর ওয়ার্ড ৯ নম্বর ওয়ার্ড ১৭ ও ২৩ নম্বর ওয়ার্ডের একাধিক জায়গা জলমগ্ন অবস্থায় হয়ে রয়েছে।
বুধবার অশোকনগর বিধানসভার বিধায়ক নারায়ন গোস্বামী ও পৌর অশোক মন্ডল অশোকনগরের বিভিন্ন ওয়ার্ডের জলমগ্ন এলাকা ঘুরে দেখেন এবং সাধারণ মানুষকে কিছু ত্রাণের ব্যবস্থা করে দেন। বিধায়ক নারায়ন গোস্বামী জানায় অতি দ্রুততার সঙ্গে জল নিকাশি ব্যবস্থা করা হবে পাশাপাশি আগামী বছর যাতে সাধারণ মানুষের ভোগান্তি না হয় সে জন্য রাজ্য সরকারের সঙ্গে মাস্টার প্ল্যানের ব্যবস্থাও করা হবে।
এদিন হাবড়া পৌরসভার পৌর প্রশাসক নারায়ন সাহা হাবরা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ত্রাণ প্রদান করেন। প্রশাসক বলেন হাবড়া পৌরসভার যে বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে রয়েছে সেখানে অতি দ্রুততার সঙ্গে জল নিকাশি ব্যবস্থা করা হবে।
No comments:
Post a Comment