পুলিশের মতে, বদ নাগু ওরফে 'বদ নাগা' বেঙ্গালুরুর বাড়িতে ডাকাতির জন্য পাখিদের টোপ হিসেবে ব্যবহার করেছিল।
চোরেরা বারবার প্রমাণ করেছে যে তারা পুলিশের চেয়ে একধাপ এগিয়ে। কিন্তু এখানে এমন একজন চোর আছে যে সম্ভবত তাদের চেয়েও সেরা।
ঘটনাটি হলো, ১৫ থেকে ২০ দিনের ব্যবধানে, বেঙ্গালুরুর চান্নাম্মানা কেরে থানার আওতাধীন তিনটি বাড়িতে চুরির ঘটনা ঘটে। এই চুরি সেইসব পুলিশের জন্য মাথাব্যথার কারণ হয়ে দাঁড়ায় যারা এই মামলার ক্লু খুঁজছিল।
অবশেষে যখন তারা কাছাকাছি স্থানগুলির সিসিটিভি ফুটেজ স্ক্যান করে, তখন পুলিশ অবিলম্বে অভিযুক্তদের শনাক্ত করে। তারা বলে, অতীতে ছোটখাটো অপরাধের জন্য তাদের ধরা হয়েছিল এবং সম্প্রতি জেল থেকে মুক্তি পেয়েছে।
এ মামলায় জিজ্ঞাসাবাদে জানা গেছে চাঞ্চল্যকর ঘটনা। পুলিশের মতে, 'বদ নাগা' একাধিকবার চন্নামানা কেরে এলাকায় যায় এবং কয়েকটি বড় ডুপ্লেক্স বাড়ি শনাক্ত করে, যার হয় একটি বারান্দা বা ছাদ আছে। সে তার পরিকল্পনা বাস্তবায়নের জন্য, কয়েকটি কবুতর বা পায়রা কেনে এবং দিনের বেলা ঐ বাড়ির কাছে তাদের ছেড়ে দেয়।
যখন একটি কবুতর বাড়ির বারান্দায় বা ছাদে বসে থাকে, তখন নাগা দরজায় কড়া নাড়ে এবং বাসিন্দাদের অনুরোধ করে যেন সে তার পোষা প্রাণীটিকে ফিরিয়ে নিয়ে যেতে পারে।
তার উদ্দেশ্য সম্পর্কে অবহিত না হয়ে, মালিকরা তাকে ভিতরে যেতে দেয় এবং সে দ্রুত বাড়িটির ভিতরে সবকিছু দেখেশুনে কবুতরটি নিয়ে চলে যায়।
এরপর সুযোগ মতো রাতে ঘরে ঢুকে দামি জিনিসপত্র চুরি করে পালিয়ে যায়। এবার সিসিটিভি ক্যামেরায় সবকিছু দেখার পর পুলিশ অবশেষে তাকে গ্রেপ্তার করে এবং তার কাছ থেকে ১০০ গ্রাম মতো স্বর্ণ উদ্ধার করে।
No comments:
Post a Comment