মদ নিয়ে স্ত্রীর সঙ্গে বিতর্ক। স্বামী বিষ খেয়ে আত্মহত্যা করেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম ৪৬ বছর বয়সী নীরেন কিস্কু। বাড়ি কালিয়াগঞ্জ থানার ডালিমগাঁও গ্রামে।
গুরুতর অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অপমৃত্যুর মামলা দায়ের করে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
No comments:
Post a Comment