কালিম্পং : পাহাড়ে প্রবল বর্ষনে গাড়ির ওপর গাছ পড়ে মৃত্যু হল গাড়ির চালকের। আহত গাড়ির দুইজন আরোহী। মৃত গাড়ি চালকের নাম কৈলাশ। মঙ্গলবার বিকেলে দূর্ঘটনাটি ঘটেছে কালিম্পং জেলার আলগাড়ার কাছে।
জানা গিয়েছে চিকিৎসক সুদীপ্ত দাস ও তার মেয়েকে নিয়ে একটি গাড়ি কালিম্পং থেকে আলগারা হয়ে লাভার দিলে যাচ্ছিল। আলগাড়া ও লাভার মাঝে গাড়িটি আসতেই আচমকা মাটি আলগা হয়ে একটি গাছ উপড়ে পড়ে গাড়িটির ওপর।
ফলে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি পড়ে যায় গভীর খাদে। গাড়িটির চালকের ঘটনাস্থলেই মৃত্যু হয়। চিকিৎসক ও তার মেয়েকে কোনো রকমে উদ্ধার করে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। জানা যায় পরে অবশ্য আহতদের প্রাথমিক চিকিৎসার পর বাড়িতে পৌঁছে দেয় জেলা প্রশাসন।
No comments:
Post a Comment