বাজারে জিনিসপত্রের দাম ঊর্ধ্বমুখী হওয়ার কারণ জানালেন ফুড এনফোর্সমেন্টের সাব ইন্সপেক্টর - pcn page old

Post Top Ad

Post Top Ad

Friday, 29 October 2021

বাজারে জিনিসপত্রের দাম ঊর্ধ্বমুখী হওয়ার কারণ জানালেন ফুড এনফোর্সমেন্টের সাব ইন্সপেক্টর




 বৃষ্টি কাতর বছর হওয়ার জন্য কৃষক থেকে শুরু করে পাইকারি ব্যবসায়ী প্রত্যেকেই চাষের ক্ষেত্রে অনেক ভোগান্তিতে পড়েছেন বিশেষত এখনো জমি জলের তলায় থাকার জন্য শীতকালীন ফসলের চাষ শুরু হয়নি বলে জানাচ্ছেন সব্জি বাজারের বিক্রেতারা।


 এমনকি পেট্রোল-ডিজেলের অত্যাধিক মূল্য বৃদ্ধির জন্য সব্জি বহনকারী যে সমস্ত ট্রাক, সেগুলিও শহরে পৌঁছাতে পারছেনা। ফুড এবং এনফোর্সমেন্ট ব্রাঞ্চের সাব-ইন্সপেক্টর সুদীপ্ত দেবনাথ  শহরের গুরুত্বপূর্ণ তিনটি বাজার যথাক্রমে হাতিবাগান বাজার মানিকতলা বাজারে এবং কোলে মার্কেট এ সব্জি বাজার থেকে মাছ মাংসে যে লাগাম ছাড়া মূল্যবৃদ্ধি তার কারণ ক্ষতিয়ে দেখতে এবং বিক্রেতাদের সঙ্গে কথা বলতে এসেছেন।


 কোলে মার্কেট এ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সুদীপ্ত দেবনাথ এবং তিনি এটাও জানিয়েছেন যে কোলে মার্কেট নিয়ে বারবার প্রশ্ন উঠেছে। পাইকারি বাজার তাই এখানে এত মূল্যবৃদ্ধি কেন হয় সেটা বারবার উনি খতিয়ে দেখবেন এবং এনফোর্সমেন্ট ব্রাঞ্চের কর্মকর্তারা কোলে মার্কেট কে বেশি গুরুত্ব দিচ্ছে।


 হাতিবাগান বাজারে সব্জি মূল্যবৃদ্ধি সেরকম হয়নি বলে তিনি জানালেন এবং তার সঙ্গে এটাও জানালেন যে এখানে তুলনামূলকভাবে অনেক কম শীতকালীন ফসলের কিছু ফলছে না তার জন্য শীতকালীন ফসল এখনো বাজারে আসেনি।


 মুরগির মাংসের দাম একটু বেশি তার জন্যই তারা মুরগির মাংসের দাম যাতে ঠিক করা হয় তাঁর ব্যবস্থা করবেন। তবে প্রত্যেকটি মূল্যবৃদ্ধি র কারণ হিসেবে তিনি  সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধি এবং বৃষ্টিকে।


No comments:

Post a Comment

Post Top Ad