সহিংসতার আশঙ্কায় দুই রাজ্যে বন্ধ করা হল 'বাংলাদেশ ফিল্ম ফেস্টিভ্যাল' - pcn page old

Post Top Ad

Post Top Ad

Thursday, 21 October 2021

সহিংসতার আশঙ্কায় দুই রাজ্যে বন্ধ করা হল 'বাংলাদেশ ফিল্ম ফেস্টিভ্যাল'



ব্যাপক সহিংসতার আশঙ্কায় দেশে বন্ধ করে দেওয়া হল 'বাংলাদেশ ফিল্ম ফেস্টিভ্যাল'। ২১ শে অক্টোবর ত্রিপুরার রাজধানী আগরতলায় এবং আগামী ২৫শে অক্টোবর আসামের রাজধানী গৌহাটিতে উদ্বোধন হওয়ার কথা ছিল দ্বিতীয় বাংলাদেশ ফিল্ম ফেস্টিভ্যালের। 


বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর এবং বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে এবছর জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে দেশের এই দুই রাজ্যে দ্বিতীয় ফিল্ম ফেস্টিভাল আয়োজনের কথা ছিল। কিন্তু সম্প্রতি বাংলাদেশের উত্তেজনাকর পরিস্থিতির দিকে তাকিয়ে সম্পূর্ণ অনুষ্ঠান বাতিলের পথে হাঁটল বাংলাদেশ উপ-দূতাবাস। 


সম্প্রতি বাংলাদেশের দুর্গা পূজা কেন্দ্রিক বিশৃংখল ঘটনার পরিপ্রেক্ষিতে তীব্র উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয় আগরতলা এবং গৌহাটিতে। বুধবার অর্থাৎ অনুষ্ঠানের ঠিক আগের দিন আগরতলায় দ্বিতীয় বাংলাদেশ চলচ্চিত্র উৎসবের পোস্টার ব্যানারের ওপর বয়কট চলচ্চিত্র উৎসব লিখে প্রতিবাদ জানায় একটি সাম্প্রদায়িক সংগঠন। 


এছাড়াও  চলচ্চিত্র উৎসব চলাকালীন সহিংসতার ঘটনা ঘটতে পারে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দুই রাজ্যে দ্বিতীয় বাংলাদেশ চলচ্চিত্র সব বাতিল করে দেয় বাংলাদেশ দূতাবাস। চলচ্চিত্র উৎসব গুলি উদ্বোধন করার কথা ছিল বাংলাদেশের তথ্য প্রতিমন্ত্রী হাসান মুরাদের। চলচ্চিত্র উৎসবে অতিথি হিসেবে আসার কথা ছিল বাংলাদেশের চলচ্চিত্র শিল্পী অপু বিশ্বাস, জায়েদ খান, মিশা সওদাগর, অনুপমা মুক্তি, ফকির শাহাবুদ্দিন, ও গাজী রাকায়েতের। বুধবার চলচ্চিত্র উৎসব বাতিলের এই তথ্য চ্যানেল ২৪কে নিশ্চিত করে ত্রিপুরার ডেপুটি হাইকমিশনার মোহাম্মদ জোবায়ের হোসেন।

No comments:

Post a Comment

Post Top Ad