ভোট পরবর্তী হিংসায় নিহত বিজেপি কর্মী রনজিৎ দাসের বাড়িতে দেখা করতে CBI এর প্রতিনিধি দল বৃহস্পতিবার এসে পৌছালো আমডাঙ্গা থানায়।আমডাঙ্গা থানায় এসে কথা বলে পরবর্তীতে নিহত বিজেপি কর্মীর বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়।
আমডাঙ্গা বিধানসভার, আমডাঙ্গা গ্রাম পঞ্চায়েত এলাকার খণ্ডশর্করা গ্রামের রনজিৎ দাস নামে একজনের ঝুলন্ত দেহ উদ্ধার হয়,গত মে মাসের ১০ তারিখে,উদ্ধার করে আমডাঙ্গা থানার পুলিশ।বিজেপির অভিযোগ ওই ব্যাক্তি বিজেপি সমর্থক, অভিযোগ তাকে মেরে ঝুলিয়ে দেয় তৃণমুলে আশ্রিত দুষ্কৃতীরা।যদিও পরিবারের তরফে কোনো
প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আমডাঙ্গা থানায় অস্বাভাবিক মৃত্যুর অভিযোগ দায়ের পরিবারের।সেই ঘটনার তদন্তে বৃহস্পতিবার BJP কর্মীর বাড়িতে CBI এর প্রতিনিধি দল এলেন দেখা করতে আসে।এর আগেও জুলাই মাসেও ওই রনজিৎ দাসের বাড়িতে NHRC র তিনজনের একটি প্রতিনিধি দল আসে তার বাড়িতে। সেই ঘটনায় আবার এলো CBI এর প্রতিনিধি দল নিহত রনজিৎ দাসের খণ্ড শর্করার বাড়িতে।কথা বলবে পরিবারের সাথে।
No comments:
Post a Comment