আলিপুরদুয়ার: নাবালিকার ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়াল এলাকায়। মৃত ওই নাবালিকার নাম রিঙ্কু বর্মন, বয়স ১৫ বছর।
জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে ফালাকাটা ব্লকের জটেশ্বর ১ নং গ্রাম পঞ্চায়েতের ধূলাগাঁও এলাকায় এমন মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। খবর পেয়ে ঝুলন্ত দেহ উদ্ধার করে জটেশ্বর ফাঁড়ির পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই নাবালিকার ঝুলন্ত দেহ বাড়ির ঠাকুর ঘরে দেখতে পান পরিবারের লোকজন।
খবর পেয়ে জটেশ্বর ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে। জানা গিয়েছে, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য আলিপুরদুয়ারে পাঠানো হবে শুক্রবার। ঘটনার তদন্ত শুরু করছে পুলিশ।
No comments:
Post a Comment