বাড়িতে ঢুকে গুলি, মৃত নবজাতক সহ ৪ - pcn page old

Post Top Ad

Post Top Ad

Monday, 6 September 2021

বাড়িতে ঢুকে গুলি, মৃত নবজাতক সহ ৪


প্রেসকার্ড নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় রাজ্য ফ্লোরিডার লেকল্যান্ডে গুলি চালানোর ঘটনায় নবজাতকসহ চারজনের মৃত্যু হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যম রবিবার এ তথ্য দিয়েছে। 


সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, এই ঘটনায় ১১ বছর বয়সী একটি শিশু কন্যা আহত হয়েছে। পোলক কাউন্টি শেরিফ গ্রেডি জুড বলেন, পৃথক দুটি বাড়িতে ভোর সাড়ে ৪ টায় গুলি চালানোর ঘটনা ঘটে। 


তিনি আরও বলেন, এই সময়ের মধ্যে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে আহত হওয়ার পর সন্দেহভাজন আত্মসমর্পণ করে। তিনি বলেন, এ ঘটনায় কোনও পুলিশ কর্মী আহত হয়নি।

No comments:

Post a Comment

Post Top Ad