নিজস্ব প্রতিনিধি, পূর্ব মেদিনীপুর : পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থানার দহ বরনান গ্রামের বাসিন্দা আসরফ আলি খান বয়স আনুমানিক ৭০। প্রতিবেশীদের অভিযোগ তাকে খুন করা হয়েছে।
প্রতিবেশীদের আরও অভিযোগ, প্রায় বাড়িতে অশান্তি লেগেই থাকতো। তারই জেরে এই ঘটনা বলে মনে করছেন পুলিশ থেকে প্রতিবেশী। এই ঘটনায় মৃতের স্ত্রী ও দুই ছেলে জড়িত বলে অভিযোগ গ্রামবাসীদের।
ঘটনাস্থলে কোলাঘাট থানার পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করেছে । গ্রামবাসীদের দাবি প্রকৃতদোষীদের শাস্তি দেওয়া হোক। গ্রামবাসীরা অভিযোগ করেছেন, মৃতের দুই ছেলের কবির আলি খান ( মানসিক ভারসাম্যহীন)আর এক ছেলের নাম রাজিব আলী খান এবং মৃতের স্ত্রী সুফিয়া বিবি এই ঘটনায় জড়িত।
প্রতিবেশী ও পুলিশ এর প্রাথমিক অনুমান, শ্বাস রোধ করে খুন করার পর মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করে খুন করা হয়েছে। তবে মৃতের মেজো ছেলে কবির আলি খান স্বীকার করেছে বাবার কাছে টাকা চাইতে টাকা না দেওয়ায় বচসা শুরু হয়। তার পরে কবির গলা টিপে খুন করেছে তার বাবাকে।
এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ও উত্তেজনা ছড়িয়েছে। কোলাঘাট থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য তমলুক জেলা হাসপাতালে পাঠিয়েছে। পুলিশ মৃত আশরফ স্ত্রী ও দুই ছেলেকে আটক করে থানায় নিয়ে গিয়েছে।
No comments:
Post a Comment