চালের উপর ক্ষুদ্র দুর্গা প্রতিমা এঁকে তাক লাগালেন শিক্ষক - pcn page old

Post Top Ad

Post Top Ad

Friday, 17 September 2021

চালের উপর ক্ষুদ্র দুর্গা প্রতিমা এঁকে তাক লাগালেন শিক্ষক


নিজস্ব প্রতিনিধি, নদিয়া: করোনার হাত থেকে পৃথিবীকে রক্ষা করবে মা দুর্গা এবং শান্তি দেবে সারা বিশ্ববাসীকে- এই বার্তা দিতেই চালের উপর ক্ষুদ্র দুর্গা প্রতিমা তৈরি করেন নদিয়ার নবদ্বীপের প্রতাপনগরের বাসিন্দা গৌতম সাহা। পেশায় তিনি একজন অঙ্কন শিক্ষক। গত দু বছর ধরে করোনা আবহে চলছে লকডাউন। আর সেই লকডাউনের অবসর সময়কে কাজে লাগিয়ে নিজের শিল্প সত্বাকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন বলে জানান তিনি। 


এই প্রথমবার নয়, এর আগেও এ ধরনের একাধিক শিল্প কর্ম তৈরী করেছেন তিনি। কখনও দেশলাই কাঠির উপর মা কালি, রাধা-কৃষ্ণ, আবার কখনও মুগ ডালের ওপর সরস্বতি মুর্তি তৈরি করে  সকলকে তাক লাগিয়ে দিয়েছিলেন।


গৌতম বাবুর বৃদ্ধ মা জানান, গৌতম বাবুর বাবাও ছিলেন একজন শিল্পী মানুষ। ছোট বেলা থেকেই এধরণের ব্যতিক্রমী শিল্প কলার প্রতি আগ্রহ ছিল যথেষ্ট। আজ তার সেই আগ্রহই পর পর সাফল্য এনে দিয়েছে। নিজের ছেলের নিপুন শিল্প কলায়,খুশি তার মা ও পরিবারের সদস্যরা।  


তার এই দুর্গা প্রতিমার বিশেষত্ব, একটি চালের দানার ওপর এটি তৈরি করা এবং এই মা দুর্গা বধ করছেন করোনা রুপি মহিষাশুরকে ।


গৌতম বাবু জানান, সরকারি কোন রূপ সাহায্যই পাননি তিনি। সবটাই নিজের থেকে করেছেন। আগামী দিনেও আরও এ ধরণের শিল্প কলা করার ইচ্ছে আছে বলেও জানান। 


সব মিলিয়ে উদ্যোম ইচ্ছে শক্তি থাকলেই যে কিছু করা যায়, তার আরও একবার জ্বলন্ত উদাহরণ সৃষ্টি করলেন নবদ্বীপের গৌতম বাবু। পাশাপাশি তার এরূপ একে পর পর এক ব্যতিক্রমী শিল্প কর্মের জন্য যে নবদ্বীপের সুনাম বিশ্ব দ্বরবারে ছড়িয়ে পড়ছে তা আলাদা করে বলার অপেক্ষা রাখে না।

No comments:

Post a Comment

Post Top Ad